মোদির সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি মেটা কর্তৃপক্ষের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পোস্ট সাময়িকভাবে সরিয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে কেন্দ্র ও মেটার টানাপড়েন অব্যাহত। বিতর্কের জেরে এবার প্রধানমন্ত্রী-সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা ও পর্যবেক্ষণে বিশেষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মেটা। কেন্দ্রীয় সূত্রের দাবি, এ বিষয়ে সরকারকে চিঠি দিয়ে ভবিষ্যতে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী-সহ ভিভিআইপি ব্যক্তিদের অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে তা একাধিক স্তরে খতিয়ে দেখা হবে। এই ধরনের অ্যাকাউন্টের দেখভালের দায়িত্ব থাকবে মেটার শীর্ষ পর্যায়ের আধিকারিকদের হাতে। পাশাপাশি, চলতি সপ্তাহের শেষেই মেটার একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারে। সেখানে সাম্প্রতিক বিতর্ক এবং ভবিষ্যতের কী কী করনীয় তা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।  গত বৃহস্পতিবার ছাত্রবিক্ষোভের আবহে প্রশ্নফাঁস রুখতে কঠোর আইন আনার বার্তা দিয়ে ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু পরে কিছু সময়ের জন্য সেই ভিডিয়োটি ফেসবুক থেকে সরিয়ে যায়। পরে মেটা বিবৃতি দিয়ে জানায়, প্রযুক্তিগত ত্রুটির কারণেই ভুলবশত পোস্টটি মুছে গিয়েছিল। সংস্থার পক্ষ থেকে ক্ষমাও চাওয়া হয় এবং পরে ভিডিয়োটি পুনরায় চালু করা হয়। তবে মেটার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি কেন্দ্র। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, ঘটনার ব্যাখ্যাকে যথেষ্ট বলে মনে করছে না সরকার। ইতিমধ্যেই মেটার জননীতি বিভাগের শীর্ষ আধিকারিককে তলব করেছে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। সরকারের দাবি, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে নির্ভরযোগ্য ব্যবস্থা প্রয়োজন।

আরও পড়ুনঃ ভুয়ো পুলিশের খপ্পরে ব্যবসায়ী, লুঠ ৮৫ হাজার টাকার সিগারেট

উল্লেখ্য, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম  তিনটিই মেটার নিয়ন্ত্রণাধীন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে কেন্দ্র ও মেটার মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। বিশেষ করে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর ছবি ও ভিডিয়ো অপসারণ এবং বিভিন্ন ফিচারকে ঘিরে দুই পক্ষের মধ্যে টানাপড়েন চলছিলই। তার মধ্যেই প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট সাময়িকভাবে সরিয়ে যাওয়ার ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

‘বুড়ো’ বয়সে শতরান করে রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন বাভুমা

মক্কার মসজিদে চুমু খাওয়ার অপরাধেই শিরশ্ছেদ করা হয়েছে দুই বাংলাদেশির?

দশেরায় শুক্রাদিত্য-বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ যোগ, সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির

স্বাধীনতার বছরে শুরু পুজো, মাকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ

দশেরাতে দেশের তিন শত্রুর নাম ঘোষণা করলেন মোদি

‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

দশেরাতে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, কী রাখলেন?

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর