শুক্রবারে ৪ রাশির জাতকদের সুখবর, অর্থলাভের যোগ কাদের?

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রহ-নক্ষত্রের অবস্থানের পরিবর্তনের প্রভাব আমাদের দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে পড়তে পারে। কর্মজীবন, অর্থ, পারিবারিক সম্পর্ক, স্বাস্থ্য কিংবা প্রেম প্রতিটি ক্ষেত্রেই দিনের পরিস্থিতি প্রত্যেকটি রাশির জন্য আলাদা রকমের হতে পারে। আজ শুক্রবার (৩১ জুলাই) আপনার ভাগ্যে কী অপেক্ষা করছে, কোন বিষয়ে সতর্ক থাকা উচিত এবং কোথায় মিলতে পারে শুভ সুযোগ, জেনে নিন-  

মেষ

আজ আর্থিক দিক থেকে কিছুটা স্বস্তি মিললেও অর্থ নিয়ে দুশ্চিন্তা পুরোপুরি কাটবে না। কর্মক্ষেত্রে চাপ ও উদ্বেগ বজায় থাকতে পারে। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। সামান্য বিষয় নিয়ে তর্ক-বিতর্কের সম্ভাবনা রয়েছে। শরীরের দিকেও নজর দিন। পরিবারের কোনও আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে কিংবা কাছাকাছি কোথাও বেড়ানোর সুযোগ আসবে। প্রেমের সম্পর্কে মতভেদ থাকলেও পারস্পরিক আন্তরিকতা বজায় থাকবে।

বৃষ

কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলতে পারে। আর্থিক দিক আগের তুলনায় শক্তিশালী হবে এবং প্রয়োজনীয় অর্থ হাতে আসবে। শারীরিক ও মানসিক ক্লান্তি অনুভূত হতে পারে। প্রতিটি কাজে সতর্কতা বজায় রাখুন, কারণ ছোট ভুল বড় সমস্যার কারণ হতে পারে। বাড়িতে নতুন কোনও মূল্যবান জিনিস আসার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্ক ভাল হবে।

মিথুন

আজ মন অস্থির থাকতে পারে এবং বিভিন্ন কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে পরিকল্পনা অনুযায়ী কাজ এগোতে দেরি হতে পারে। আর্থিক উন্নতির তেমন সম্ভাবনা না থাকলেও প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। অকারণে কারও সঙ্গে মনোমালিন্য হতে পারে। কোনও সম্মানিত ব্যক্তির সঙ্গে পরিচয় বা কাছাকাছি কোথাও ভ্রমণের সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।

কর্কট

আজ কিছুটা হতাশা ও মানসিক অস্বস্তি আপনাকে ঘিরে রাখতে পারে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ হলেও তার সুফল পেতে সময় লাগবে। অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ধর্মীয় কাজে অংশ নেওয়া বা মন্দির দর্শনের সুযোগ মিলতে পারে। নতুন কোনও জিনিস কেনার সম্ভাবনাও রয়েছে। প্রেমের সম্পর্কে মতবিরোধ দেখা দিতে পারে।

সিংহ

আজ মানসিক চাপ কিছুটা বেশি অনুভূত হতে পারে। নতুন সুযোগ বা কেনাকাটার সম্ভাবনা রয়েছে। অকারণে কারও সঙ্গে তর্কে জড়িয়ে পড়বেন না। ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্কে ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো জরুরি।

কন্যা

পুরনো স্মৃতি আজ মনকে ভারাক্রান্ত করতে পারে। কর্মক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ তৈরি হলেও আর্থিক টানাপোড়েন পুরোপুরি কাটবে না। প্রয়োজনীয় অর্থ হাতে এলেও মানসিক অশান্তি বাড়তে পারে। পরিবারে মতবিরোধ বা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ বা ধর্মীয় স্থানে যাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।

তুলা

কর্মক্ষেত্রে পুরনো যোগাযোগ আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। নতুন পরিচিতি বা কাজের সুযোগও আসতে পারে। আয়ের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে। শরীর ও মনের ওপর কিছুটা চাপ অনুভূত হতে পারে। নতুন কিছু কেনাকাটার সম্ভাবনা রয়েছে। শুভ সংবাদ মিলতে পারে। ছোটখাটো তর্ক এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কে সুখের পরিবেশ বজায় থাকবে।

বৃশ্চিক

আজকের দিনটি তুলনামূলকভাবে আনন্দদায়ক। শারীরিক ও মানসিক চাপ কমবে। কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয় সামান্য বৃদ্ধি পেতে পারে এবং অপ্রত্যাশিত অর্থলাভও সম্ভব। নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে।

ধনু

আজ আয়ের উৎস কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং নতুন যোগাযোগ তৈরি হবে। তবে কেউ আপনার সমালোচনা করতে পারে। মানসিক অস্থিরতা কিছুটা থাকলেও ভ্রমণ বা আত্মীয়ের বাড়িতে যাওয়ার সুযোগ মিলতে পারে। প্রেমের সম্পর্কে আন্তরিকতা ও বিশ্বাস বাড়বে।

মকর

বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে সময় ভালো কাটলেও ছোট বিষয় নিয়ে মানসিক অশান্তি তৈরি হতে পারে। অতীতের কোনও ভুল সংশোধনের সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ শুভ হবে, তবে অর্থ নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে। প্রেমের সম্পর্কে পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

কুম্ভ

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ যোগাযোগ ভবিষ্যতের জন্য ইতিবাচক হতে পারে। আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হবে এবং হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে মূল্যবান জিনিস বা অর্থ হারানোর আশঙ্কাও আছে। অভিজ্ঞ কারও পরামর্শে লাভবান হবেন। কোনও শুভ সংবাদ মন ভাল করে দেবে। বাড়িতে বন্ধু বা আত্মীয়ের আগমন হতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। প্রেমের সম্পর্কে বোঝাপড়ার অভাব দেখা দিতে পারে।

মীন

আজ মানসিক চাপ আগের তুলনায় কিছুটা কম থাকবে। আর্থিক অবস্থায় ধীরে ধীরে উন্নতি হবে এবং পুরনো পাওনা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কিছু কেনাকাটা বা মূল্যবান দ্রব্য লাভ হতে পারে। আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি, কারণ হঠাৎ রাগ বা কটু কথার কারণে সমস্যা তৈরি হতে পারে। শারীরিক দুর্বলতা অনুভূত হতে পারে। পরিবারের কাউকে নিয়ে উদ্বেগ বাড়তে পারে।

‘গুলামদের দ্বীপ’, জন্মের পর থেকেই মালিকদের ‘সম্পত্তি’ হয়ে যায় শিশুরা

পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণ! এবার কি ভাইয়ের কপালে ফোঁটা বা হাতে রাখি পরানো যাবে?

প্রতি বছর বাড়ছে শিবলিঙ্গের আকার! জানেন কোথায় রয়েছে রহস্যময় এই ধাম?

রান্নাঘরে জুতো পরে ঢুকছেন? অজান্তেই মা অন্নপূর্ণাকে রুষ্ট করছেন

লক্ষ্মীলাভ সঙ্গে প্রেম জীবনে সাফল্য, অগস্টে ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী