ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্লাসগোয় অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে শনিবার (১ অগস্ট) একের পর এক  চমক দেখালেন ভারতীয়রা। এক দিনেই ভারতের চার বক্সার সোনার পদক জিতলেন। শুরু হয়েছিল প্রীতি পাওয়ারের হাত ধরে। শেষ হল প্রিয়া ঘাংগাসের সোনার পদক জয়ে। ফের একবার বক্সিং দুনিয়ায় নিজেদের যোগ্যতা প্রমাণ করলেন ভারতের মেয়েরা।

৫৪ কেজি বিভাগে এদিন সোনা জিতেছেন প্রীতি পাওয়ার। তিনি হারিয়ে দিয়েছেন কানাডার স্কারলেট সাবানাহ ডেলগাডোকে। তার কিছুক্ষণ বাদে ৫৭ কেজি বিভাগে উত্তর আয়ারল্যান্ডের মিচেলা ওয়ালশকে হারিয়ে সোনা জেতেন জেসমিন লাম্বোরিয়া। এর পর ৫১ কেজি বিভাগের ফাইনালে ইংল্যান্ডের রুবি হোয়াইটকে হারিয়ে দেশকে সোনার পদক এনে দেন সাক্ষী চৌধুরী। পরে প্রিয়া ঘাংগাস কানাডার মেরি আল আহমেদিয়াকে হারিয়ে সোনা জিতেছেন। তারপরেই রাতে মহিলাদের ৭০ কেজি বক্সিং-য়ে ইংল্য়ান্ডের শ্যান্টেল রিডকে হারিয়ে সোনা জেতেন অরুন্ধতী চৌধুরী। আর গভীর রাতে ছেলেদের ৬০ কেজি বিভাগে সোনা জিতেছেন ভারতের এস সচিন। 

আরও পডুন: হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

কমনওয়েলথ গেমসের দশম দিন শনিবার সত্যিই ভারতের জন্য ছিল সোনার দিন। শুধু বক্সিংয়েই যে ছয়টি সোনা এসেছে তাই নয়, অ্যাথলেটিকসেও ভারতকে সোনা এনে দিয়েছেন শটপাটার সোমান রানা। ল্যান্ড মাইন বিস্ফোরণে এক পা হারানো ভারতীয় সেনার প্রাক্তন হাবিলদার সোমান ইতিহাসও গড়েছেন। ১২টি সোনার পাশাপাশি ১৫টি রুপো ও আটটি ব্রোঞ্জ পদক পেয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা। পদকপ্রাপ্তির তালিকায় ভারতের স্থান পাঁচ নম্বরে।

৫৯টি সোনা, ৩৪টি রুপো ও ৪৮টি ব্রোঞ্জ পদক নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ঝুলিতে জমা পড়েছে ২২টি সোনা, ৩৮টি রুপো ও ৩১টি ব্রোঞ্জ পদক। ১৮টি সোনা, ১৭টি রুপো ও ২১টি ব্রোঞ্জ পদক জিতে তালিকার তিন নম্বরে রয়েছে কানাডা।

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার