‘DM আঙ্কেল, আমার একটা উপকার করবেন?’ খুদে ছাত্রীর আবেদনে নড়েচড়ে বসল প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি ছোট্ট সরল সরল অনুরোধ কখনও কখনও বড়দের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সমাজের বাস্তব সমস্যা। তৃতীয় শ্রেণির ছাত্রী অশ্বী একটি গণশুনানিতে হাজির হয়েছিল হাতে একটি আবেদন নিয়ে। সে ছোট হতে পারে কিন্তু তার আবেদন নাড়িয়ে দিয়েছে প্রশাসনকে। প্রতিদিন টিউশনে যাওয়ার পথে পড়ে একটি রেলগেট । মালগাড়ি যাতায়াতের সময় দীর্ঘক্ষণ গেট বন্ধ থাকায় সেখানে তীব্র যানজট তৈরি হয়। সেই জ্যামে আটকে পড়ে সে প্রায়ই টিউশনে দেরি করে পৌঁছায়, আর তার জন্য শিক্ষকের বকুনিও শুনতে হয়। এটাই নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়ে। নিজের দোষে দেরি না করেও কেন শিক্ষকের বকুনি খেতে হবে তা নিয়েই সরব হয় তৃতীয় শ্রেণীর খুদে ছাত্রী। ‘ডিএম আঙ্কেল, আমার একটা কাজ করে দেবেন?’ এই কয়েকটি কথাই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাতরাসে। জেলাশাসক (ডিএম) অতুল ভাটের সামনে দাঁড়িয়ে অশ্বী সে খুব সহজসরল ভাষায় বলেছিল, ‘ডিএম আঙ্কেল আপনি কি আমার একটা উপকার করবেন? রেল ক্রসিংয়ে এত ভিড় থাকে যে আমার টিউশনে যেতে দেরি হয়ে যায়, আর তারপর বকাও খেতে হয়।’ উপস্থিত সকলে প্রথমে তার কথায় হাসলেও, কয়েক মুহূর্তের মধ্যেই বুঝতে পারেন যে এই ছোট্ট মেয়েটি আসলে এমন একটি সমস্যার কথা বলছে, যা প্রতিদিন হাজার হাজার মানুষের ভোগান্তির কারণ। তবে ছাত্রীর আবেদন শুধু নিজের অসুবিধার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সে রেলগেটের যানজট কমানোর জন্য সম্ভাব্য সমাধানের কথাও জেলা শাসকের সামনে তুলে ধরে। এত অল্প বয়সে সমস্যা চিহ্নিত করার পাশাপাশি সমাধানের ভাবনাও প্রশাসনের নজর কেড়েছে। গণশুনানিতে উপস্থিত ব্যক্তিরাও তার সচেতনতার প্রশংসা করেছেন।

আরও পড়ুন: বাবার আত্মহত্যার ঘটনা রেকর্ড করল ছেলে, সাহায্যের জন্য চিৎকার স্ত্রীয়ের!

আশ্বীর সচেতনতা ও সাহসের প্রশংসা করেন জেলাশাসক ও  আইএএস অফিসার  অতুল ভাট। তিনি বলেন, এত কম বয়সে জনস্বার্থের বিষয় নিয়ে প্রশাসনের কাছে এসে নিজের বক্তব্য তুলে ধরা সত্যিই অনুপ্রেরণাদায়ক। উৎসাহ হিসেবে তিনি আশ্বীকে একটি উপহারও দেন এবং রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দীর্ঘদিনের এই যানজট সমস্যার বাস্তবসম্মত সমাধান খোঁজার আশ্বাস দেন। 

গ্লাসগোর রেস্তরাঁ-র ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! ক্ষোভপ্রকাশ করলেন বক্সার লাভলিনা

মাথা ন্যাড়া! সাদা পোশাকে হাটছেন মাহিকার সঙ্গে, হঠাৎ কি হল হার্দিকের

বেয়াইয়ের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক মায়াবতীর, দল থেকে বহিস্কার ভাইপোর শ্বশুরকে

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

পিলখানায় মিলল জইশ জঙ্গি হামিমের গোপন ডেরা, প্রিন্টিং দোকানের আড়ালে কী চলত?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হোস্টেলে সমকামিতার অভিযোগে দুজন আটক

আইজিকে বিদায় জানাতে দাঁত দিয়ে ৫০ মিটার গাড়ি টানলেন ‘বাহুবলী’ কনস্টেবল, ভাইরাল ভিডিও

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

যেখান থেকে হামলা হবে, সেখানেই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র

বাংলাদেশের সিনেমাতে অভিষেক মধুমিতার, ‘গুলশানের চামেলী’র মহরতে নজর কাড়লেন অভিনেত্রী