‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

নতুন ছবি 'মাইসা'-র একটি গানের শুটিংয়ে নিতম্বে চোট পেয়েছেন অভিনেত্রী রশ্মিকা মান্দান্না। গুরুতর চোট পেয়েছেন তিনি। হ্যাঁ, দিন কয়েক ধরেই এমনটা সংবাদের শিরোনামে ফুটে উঠছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ছবি ‘মাইসা’-র একটি গানের শুটিংয়ে নিতম্বে চোট পেয়েছেন অভিনেত্রী রশ্মিকা মান্দান্না। গুরুতর চোট পেয়েছেন তিনি। হ্যাঁ, দিন কয়েক ধরেই এমনটা সংবাদের শিরোনামে ফুটে উঠছে। এবার গুজব নিয়ে মুখ খুললেন ‘পুষ্পা’ নায়িকা খোদ। জানালেন, সত্যিই তিনি নিতম্বে চোট পেয়েছেন। পেশি ছিঁড়ে গিয়েছে তাঁর। তবে এখন কেমন আছেন বিজয় দেবেরাকোন্ডা ঘরণী?

একটি পোস্টের মাধ্যমে তিনি নিজের একটি সেলফি, কুকির ছবি, পাজল, দ্রুত আরোগ্য কামনা করে পাঠানো একটি ফুলের তোড়া ও তাঁর পোষ্যের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সঙ্গে কতটা সুস্থ আছেন, সেই বিষয়ে ভক্তদের জানিয়েছেন, ‘হাই বন্ধুরা, কিছু দিন আগে ‘মাইসা’ ছবিতে একটি নাচের শুটিংয়ের সময় আমি মারাত্মক চোট পেয়েছি। এরপরেও আমি পরপর তিনবার চোট পেয়েছি। যে কারণে আমার ডান নিতম্বের মাংস পেশি ছিঁড়ে গিয়েছে। এখন আমার ঠিকমতো পা তোলার ক্ষমতা নেই। আমি ভেবেছিলাম, হয়তো কেউ এই বিষয়টি জানতে পারবে না। কিন্তু এটা জানাজানি হয়ে গিয়েছে। আমি একেবারে ঠিক আছি। আঘাতটা কিছুদিন আগেই লেগেছিল আমার। তবে আমি আমার শরীরকে কোনও যন্ত্রের সাহায্যে যত্ন করছি না। ডান নিতম্বের সঙ্গে পায়ের একটি সংযুক্তিকরণ ছিঁড়ে গিয়েছিল। তবে ব্যথা অসহনীয় ছিল না। কিন্তু আমার একটা বিরতির দরকার ছিল। তবে আঘাত তো জেনেশুনে হয় না। এটা আকস্মিক হয়। এখন আমি আস্তে আস্তে সেরে উঠছি। ফিট থাকার জন্য নিয়মিত শরীরচর্চা করছি। তবে বাড়িতে থাকতে থাকতে খেয়ে খেয়ে আমি ‘ডেজার্ট মনস্টার’ হয়ে যাচ্ছি। তবে তোমরা চিন্তা করো না। প্রয়োজনে আমি আরও আপডেট জানাবো তোমাদের।’

 

তবে এই আঘাতের কারণে অভিনেত্রীকে এখন ছয় সপ্তাহ বিশ্রাম ও পুনর্বাসনের পরামর্শ দিয়েছে চিকিৎসকেরি।বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিয়ের পর মান্দান্না তাঁর প্রথম ছবির শুটিং শুরু করেছেন। যার নাম ‘মাইসা’। নবাগত রবীন্দ্র পুল্লে পরিচালিত এবং আনফর্মুলা ফিল্মস প্রযোজিত ‘মাইসা’ ছবিটি গোন্ড উপজাতির প্রেক্ষাপটে নির্মিত হবে। তাঁকে এরপর স্বামী বিজয়ের সঙ্গে ‘রণবালী’, ‘পুষ্পা ৩’, ‘অ্যানিমেল পার্ক’ এবং ‘রাকা’ ছবিতে দেখা যাবে।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে