শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কিংবদন্তি কন্ঠশিল্পী তথা আকাশবাণীর বিখ্যাত ঘোষক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিনে তাঁর নামে মেট্রোস্টেশনের নামকরণের প্রস্তাব দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার সংস্কৃতি রক্ষায় বড় উদ্যোগ রাজ্যের বিজেপি সরকারের। কিংবদন্তি কন্ঠশিল্পী তথা আকাশবাণীর বিখ্যাত ঘোষক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিনে তাঁর নামে মেট্রোস্টেশনের নামকরণের প্রস্তাব দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার (৪ অগস্ট) সকালে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে জন্মদিনে শ্রদ্ধা জানাতে তাঁর শ্যামবাজারের বাড়িতে গিয়েছিলেন অগ্নিমিত্রা। দেখা করেন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে, বীরেন্দ্রকৃষ্ণের পুত্রবধূ সুস্মিতা ভদ্রের সঙ্গে।

শ্যামবাজারের লাগোয়া ৩০ বি, রামধন মিত্র লেনে অবস্থিত বীরেন্দ্রকৃষ্ণের বাড়ি। সেখানে এখন তেমন কেউ থাকে না। সবমিলিয়ে পরিবারের গুটি কয়েক মানুষ থাকেন। মঙ্গলবার তাঁর জন্মদিন। কিন্তু পূর্ববর্তী সরকারের তরফে কখনই এই দিনটিকে বিশেষভাবে পালন করা হয়নি। তবে মে মাসে সরকার বদল হয়েছে। পতন হয়েছে তৃণমূল সরকারের ১৫ বছরের শাসন। নতুন সরকার গঠন করেছে বিজেপি। আর মসনদে বসেই বাংলার শিল্প-সংস্কৃতির চর্চায় বাড়তি উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারই অংশ হিসেবে এদিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

মহালয়ার ভোরে যাঁর ‘চণ্ডীপাঠ’ না শুনলে যেন পুজোর আবহই শুরু হয় না, সেই কণ্ঠশিল্পীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপরেই তিনি শ্রদ্ধেয় শিল্পীকে নিয়ে বলেন, শীঘ্রই বীরেন্দ্রকৃষ্ণের বাড়িটিকে ‘হেরিটেজ’ ঘোষণা হবে এবং তাঁর বাড়ির নিকটবর্তী শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম বদলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে রাখা হবে। ইতিমধ্যেই সরকারের কাছে এই বিষয়ে প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি আরও জানান, এর আগে কলকাতার অনেক মেট্রো স্টেশনের নামের সঙ্গে বিখ্যাত মনীষীদের জুড়ে দেওয়া হয়েছে। মহানায়ক উত্তম কুমার থেকে কবি নজরুল, নেতাজি থেকে কবি সুকান্ত, সকলের নামেই মেট্রো স্টেশন রয়েছে। এবার সেই তালিকায় নাম জুড়বে প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের। অগ্নিমিত্রার প্রস্তাব রাজ্য সরকার দ্রুত বাস্তবায়িত করবে বলে আশাবাদী সকলে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের