‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস

Share:

 নিজস্ব প্রতিনিধি: ইংল্যান্ডের জনপ্রিয় ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-এ ইতিহাস গড়ল সানরাইজার্স লিডস। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর করে তারা ৩৭ রানে হারিয়ে দিয়েছে লন্ডন স্পিরিট-কে। হেডিংলিতে অনুষ্ঠিত এই ম্যাচে সানরাইজার্স লিডস নির্ধারিত ১০০ বলে ২ উইকেট হারিয়ে তোলে রেকর্ড ২৪১ রান।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন ওপেনার রায়ান রিকেলটন ও মিচেল মার্শ। দু’জনে প্রথম উইকেটে মাত্র ৬৫ বলে ১৪৮ রানের জুটি গড়ে ম্যাচের ভিত গড়ে দেন। মার্শ ৩৭ বলে ৭৬ রান করেন, অন্যদিকে রিকেলটন ৪২ বলে অপরাজিত ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এরপর ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক মাত্র ১৮ বলে ৫৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। তিনি মাত্র ১৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন। পুরো ইনিংসে সানরাইজার্স লিডস হাঁকিয়েছে ২১টি ছক্কা ও ১৮টি চার।

আরও পড়ুন: বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে নাবালিকার সঙ্গে কুকীর্তি খুড়তুতো দাদার, চাঞ্চল্য এলাকায়

২৪২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে লন্ডন স্পিরিটের হয়ে ডেভিড উইলি ৮৩ রানের লড়াকু ইনিংস খেললেও দলের বাকিরা বড় রান করতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত তারা নির্ধারিত ১০০ বলে ২০৪ রান তুলতে সক্ষম হয় এবং ৩৭ রানে ম্যাচ হেরে যায়। আগের রেকর্ড ছিল গত মরশুমের ওভাল ইনভিন্সিবলসের ২২৬। এই জয়ের ফলে সানরাইজার্স লিডস শুধু গুরুত্বপূর্ণ দুই পয়েন্টই অর্জন করেনি, বরং দ্য হান্ড্রেড-এর ইতিহাসে সর্বোচ্চ দলগত স্কোরের নতুন নজিরও গড়েছে।  

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট