মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে অনলাইনে হাজির থাকায় প্রাক্তন টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা চালিয়েছে বিএনপি সন্ত্রাসীরা। বুধবার (৫ অগস্ট) রাতে মাগুরার কেশব মোড়ে প্রাক্তন টাইগার অধিনায়কের বাড়িতে পেট্রল বোমা ছোড়ার পাশাপাশি আগুনও ধরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের দলের গুন্ডারা। আর ওই হামলা নিয়ে মুখ খুলেছেন এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। বর্তমানে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে শ্রীলঙ্কায় রয়েছেন সাকিব। সেখান থেকেই জার্মান সংবাদমাধ্যম ‘ডয়েচ ভেলে’-কে দেওয়া সাক্ষা‍ৎকারে প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘দিল্লির সাংবাদিক বৈঠকের পরপরই মাগুরায় আমার বাড়িতে পেট্রল বোমা মারা হয়েছে৷ আগুন ধরানো হয়েছে৷ বিস্তারিত এখনও জানতে পারিনি৷ খোঁজ নেওয়ার চেষ্টা করছি।’

সেনা অভ্যুত্থানে দেশ ছাড়ার দুই বছরের মাথায় বুধবার প্রথমবার আনুষ্ঠানিক সাংবাদিক বৈঠকে অংশ নিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লির ফরেন করসপন্ডেন্ট ক্লাব (এফসিসি) আয়োজিত সাংবাদিক বৈঠকে অনলাইনে যোগ দিয়েছিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সাকিব আল হাসান। ওই বৈঠক শেষ হওয়ার ঘন্টাখানেকের মধ্যেই মাগুরা শহরের কেশব মোড়ে প্রাক্তন টাইগার অধিনায়কের পৈতৃক ভিটেতে হামলা চালায় বিএনপি সন্ত্রাসীরা। একাধিক পেট্রল বোমা ছোড়া হয়। পাশাপাশি আগুনও ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে মাগুরা থানার পুলিশ পৌঁছায়। তার আগে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটিতে সাকিবের পরিবারের কেউ থাকেন না। এক নিকট আত্মীয় পাহারা দেন। হামলায় তার কোনও ক্ষতি হয়েছে কিনা, তা জানা যায়নি। প্রতিবেশী আহসান হাবিব জানান, ‘কয়েকজন এসে ঢিল মেরে জানালার কাঁচ ভাঙচুর করেন। পর পর কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। পরে বাড়ির লোহার গেটের ওপরের অংশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তা নিভিয়ে ফেলেন। হামলাকারীরা গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু ভাঙতে পারেনি। ৫ অগস্টের পর থেকে ওই বাড়িতে শুধু একজন কেয়ারটেকার আছেন। হামলার পর যুবকরা দৌড়ে পালিয়ে যায়।’ হামলাকারী বিএনপি কর্মীদের বাঁচাতে আসরে নেমেছেন মাগুরার ওসি আব্দুল আল মামুন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘কারা হামলা চালিয়েছে তা জানা যায়নি। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর