অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগেই ভারতীয় শিবির দুঃসংবাদ। অনুশীলনের সময়ে হাতে চোট পেয়েছেন অধিনায়ক শুভমন গিল। যন্ত্রণায় অনুশীলন ছেড়ে চিকি‍ৎসকের কাছে ছুটতে হয়েছে।প্রাথমিক শুশ্রুষার পরে ফের নেটে ব্যাটিং প্র্যাকটিশ করেন তিনি। তবে ফিল্ডিং অনুশীলনের সময়ে ফের দ্বিতীয়বার চোট পান শুভমন। চি‍ৎকার করে উঠতে দেখা যায়। দলের ফিজিও দৌড়ে এসে আইসপ্যাক লাগিয়ে যন্ত্রণা কমানোর চেষ্টা চালান। যদিও অধিনায়কের চোট কতটা গুরুতর তা নিয়ে টিম ম্যানেজমেন্ট মুখ খোলেননি।

গত মঙ্গলবারই (৪ অগস্ট) টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে টিম ইন্ডিয়া। ওই দিন হোটেলে উঠে পুরোপুরি বিশ্রাম নিয়েছিলেন শুভমনরা। গতকাল বুধবার (৫ অগস্ট) থেকেই অনুশীলনে নেমে পড়েছিলেন গৌতম গম্ভীরের শিষ্যরা। বৃহস্পতিবার (৬ অগস্ট) অনুশীলনের দ্বিতীয় দিনেই বিপত্তি দেখা দেয়। দলের পেসারদের বিরুদ্ধে নেটে ব্যাটিং অনুশীলন  সারছিলেন অধিনায়ক শুভমন গিল। সেই সময়েই একটি বল তার আঙুলে আঘাত হানে। প্র্যাকটিশ ছেড়ে দলের চিকি‍ৎসকের কাছে ছোটেন। খানিকটা শুশ্রুষার পরে ফের নেটে ফিরে প্র্যাকটিশ করেন। এর পর ফিল্ডিং করার সময়ে আবার আঙুলে চোট পান শুভমন। যন্ত্রণায় চি‍ৎকার করে ওঠেন। দৌড়ে আসতে হয় ফিজিওকে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে নামার আগে প্রস্তুতি হিসেবে আগামিকাল শুক্রবার (৭ অগস্ট) থেকে শ্রীলঙ্কার স্থানীয় একাদশের বিরুদ্ধে তিন দিনের ম্যাচ খেলবেন শুভমনরা। অনুশীলন কিংবা প্রস্তুতি ম্যাচে যাতে দলের কোনও খেলোয়াড়ের চোট না লাগে সেদিকে কড়া নজর রেখে চলেছে টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই চোটের কারণে পুরো শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গিয়েছেন দলের অন্যতম বোলার যশপ্রীত বুমরা।

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

‘২০২৬ আমার জন্যে খুবই ব্যস্ত বছর, অন্য কিছু ভাবছি না’, রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন হুমা

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

মাত্র ৩ জন পড়ুয়া, শিক্ষক ২ জন, বন্ধ হওয়ার মুখে চন্দননগরের সরকারি স্কুল

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

চাঁদা আদায়ে শীর্ষে ডিএমকে, তৃণমূল কংগ্রেসের কোষাগারে কত জমা পড়েছে?

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর