নিউটাউনে ১২ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিউটাউনের গৌরাঙ্গনগর এলাকার নিবেদিতা পল্লীতে ১২ বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ। ধৃতের নাম রামপ্রসাদ বিশ্বাস (৩২)। ঘটনাকে ঘিরে এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকা তার মায়ের সঙ্গে নিবেদিতা পল্লীর একটি ভাড়া বাড়িতে থাকত। প্রতিদিনের মতো ঘটনার দিনেও নাবালিকার মা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগে পাশের বাড়ির বাসিন্দা রামপ্রসাদ বিশ্বাস নাবালিকার বাড়িতে ঢোকে বলে অভিযোগ। অভিযোগ, বাড়িতে নাবালিকাকে একা পেয়ে তার সঙ্গে অশালীন আচরণ করে এবং যৌন হেনস্থা চালায়। কিছুক্ষণ পরে নাবালিকার মা বাড়ি ফিরলে মেয়েটি পুরো ঘটনার কথা জানায়। এরপর পরিবারের সদস্যেরা নিউটাউন থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। অভিযানে নেমে নিবেদিতা পল্লী এলাকা থেকেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে পকসো আইনের প্রাসঙ্গিক ধারাসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। নাবালিকার শারীরিক পরীক্ষা করানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তার বয়ান নথিভুক্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। ঘটনার পিছনে অন্য কোনও ব্যক্তি বা অন্য কোনও কারণ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

আরও পড়ুনঃ তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

সূত্রের খবর, ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। তদন্তের স্বার্থে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভছড়িয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন এলাকার মানুষ।

মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা! কোচিতে রানওয়েতেই গ্রেফতার যাত্রী

সাঙ্কেতিক ভাষায় কোটির লেনদেন, ‘পাথরসম্রাট’ টুলুর খাতা খুলতে আসরে বিশেষজ্ঞ আইপিএস

চলন্ত লোকাল ট্রেনে কোমর থেকে বেল্ট খুলে তরুণীকে হুমকি যুবকের! নির্বাক সহযাত্রীরা, ভাইরাল ভিডিও

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক

সীমান্তে উদ্ধার নকল ওষুধের ভাণ্ডার, বাংলাদেশে পাচারের আগেই দোকান সিল করল EB

পাড়ায় পাড়ায় ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বেসরকারি ব্লাড ব্যাঙ্ক

বেগুনি-চপের বিকল্প খুঁজছেন? বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন ৫ পকোড়া

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক

পুনর্বিন্যাসের পর বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড, জারি বিজ্ঞপ্তি

ডিলিমিটেশন বিল নিয়ে কোন পথে ডিএমকে? অবস্থান স্পষ্ট করলেন উদয়নিধি