জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্ট পৃথক দুটি মামলায় অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিয়েছে। কিন্তু এখনও চারটি মামলার খাঁড়া ঝুলছে তাঁর গলায়। সেই মামলাগুলিতে আগাম জামিন বা রক্ষাকবচের আর্জি জানিয়ে আজ, শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে গিয়েছিলেন সুমিত রায়। কিন্তু তাঁর আর্জি খারিজ করে দিয়েছে আদালত। তারপরেই এদিন রাতে নিউ আলিপুরে সুমিতের বাড়িতে গিয়ে সমনের নোটিস ধরিয়ে এসেছে সিআইডি। আগামিকাল শনিবার ভবানী ভবনে হাজিরা দিতেই হবে অভিষেকের আপ্ত সহায়ককে। সেই সমনের নোটিসই সুমিতের বাড়িতে গিয়ে দিয়ে এসেছেন রাজ্যের গোয়েন্দারা।

আরও পডুন: শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

শালবনি জমি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে সুমিতের। সেই মামলার তদন্তই করছে সিআইডি। সেই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য আগামিকাল সুমিতকে তলব করেছেন রাজ্যের গোয়েন্দারা। যদিও এখনও নিখোঁজ সুমিত। মেঘনাদের মতো আড়াল থেকে আদালতে আইনজীবী মারফত আর্জি জানাচ্ছেন রক্ষাকবচের জন্য। তাই এদিন সুমিতের বাড়িতে গিয়েও তাঁর খোঁজ পায়নি সিআইডি। বাধ্য হয়েই সুমিতের পরিবারের সদস্যদের হাতে সমনের নোটিস ধরিয়ে এসেছে তদন্তকারী সংস্থা। এখন এটাই দেখার শনিবার জেরার মুখোমুখি হন কিনা সুমিত।

কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেয়েছেন সুমিত। জমি-দুর্নীতি মামলাতেই আগাম রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। গত সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করে দেন। তবে চাকরি দুর্নীতির একটি মামলায় শর্তসাপেক্ষে সুমিতের আগাম জামিন মঞ্জুর করেন বিচারপতি। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে, চাকরি-দুর্নীতি মামলায় ১০ দিনের মধ্যে তদন্তকারী সংস্থার অফিসারের কাছে হাজিরা দিতে হবে সুমিতকে। গতকাল, বৃহস্পতিবার জমি দুর্নীতি মামলায় সুমিতকে রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চের নির্দেশ, পরবর্তী শুনানির দিন পর্যন্ত এই মামলায় সুমিতকে গ্রেফতার করতে পারবে না পুলিশ।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?