শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি: আত্মীয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। তাতেই প্রাণ গেল দুই মহিলার। দ্রুতগতিতে চলা একটি হুন্ডাই ক্রেটা নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৯০ ফুট গভীর একটি কুয়োয় পড়ে যায়। দুর্ঘটনার পর দীর্ঘ প্রায় ১৩ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালানো হয়। শেষ পর্যন্ত গাড়িতে থাকা দুই মহিলাকে উদ্ধার করা গেলেও তাঁদের প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। 

মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের জলনা জেলার ভোকারদন তালুক এলাকায়। তাঁরা সকলে ধাওদায় ফিরছিলেন। প্রথমে গাড়িটি একটি বাইকের  সঙ্গে থাক্কা খায়। সংঘর্ষের পর গাড়িটি রাস্তা থেকে ছিটকে প্রায় ১৫ মিটার দূরে কুয়ায় পড়ে যায়। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, মৃত দুই মহিলা সম্পর্কে শাশুড়ি ও বৌমা। তাঁরা একটি শেষকৃত্যের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথেই আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর কুয়োয় পড়ে যাউমাগারিতে তিন জন ছিলেন। চালক ও দুই মহিলা। চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  

আরও পড়ুন: ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। শুরু হয় উদ্ধারকাজ। গভীর কুয়োর মধ্যে গাড়িটি পড়ে যাওয়ায় উদ্ধারকারীদের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হয়। দীর্ঘ সময় ধরে চেষ্টা চালানোর পর গাড়ির ভিতর থেকে দুই মহিলাকে বের করে আনা হয়। জানা গিয়েছে, শাশুড়ি গাড়ির মধ্যেই আটকে ছিলেন এবং কুয়োর ভিতরেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে পুত্রবধূকে উদ্ধার করে বাইরে আনার পর হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কীভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এত গভীর কুয়োয় পড়ল, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

STF-এর অভিযানে বিরাট সাফল্য, ECL-এর পরিত্যক্ত আবাসনে হদিশ বিশাল অস্ত্রভাণ্ডারের

শনিবার ১০ ঘন্টা জেরার পর রবিতেও ভবানী ভবনে হাজির সুমিত

কর্মক্ষেত্রে মানসিক হয়রানির অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে, চিঠি লিখে আত্মঘাতী মহিলা

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

বিয়ের কয়েক ঘণ্টা পরেই লক্ষাধিক টাকা-গহনা নিয়ে উধাও নতুন বউ, হতবাক বরের বাড়ির লোক

থার্মোকলের বাক্সে লুকিয়ে ৫৫০ ‘সাপের মাথা’! কলকাতা বিমানবন্দরে বাজেয়াপ্ত কয়েক কোটি টাকার মাছ

গুরুতর অসুস্থতার জল্পনার মাঝেই প্রকাশ্যে মোজতবা, কাছের মানুষদের সঙ্গে খোশমেজাজে গল্পের ভিডিও ভাইরাল

অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান