কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দীশালার ওই শিকল ভাঙা! স্বাধীনতা আন্দোলনের বহু গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী আলিপুর মিউজিয়াম। একসময় যে জায়গা ছিল কারাগার, আজ সেটিই পরিণত হয়েছে স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি ও আত্মত্যাগকে সম্মান জানানোর এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানে।আলিপুরের এই ঐতিহাসিক চত্বরটি ১৯০৬ সালে তৈরি হয়েছিল। প্রায় ১৫.২ একর জায়গাজুড়ে গড়ে ওঠা এই ঔপনিবেশিক স্থাপত্য কলকাতার গ্রেড-১ হেরিটেজ তালিকাতেও রয়েছে। লাল ইটের দেওয়াল, পুরনো জেল ভবন, সেল, ওয়াচটাওয়ার এবং জেল হাসপাতাল পুরো চত্বরটিই যেন স্বাধীনতা সংগ্রামের এক নীরব দলিল।

ব্রিটিশ আমলে এই জেলে বহু রাজনৈতিক বন্দিকে রাখা হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, ড. বিধানচন্দ্র রায়-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের স্মৃতিবিজড়িত সেলগুলি আজও দর্শকদের সামনে সেই সময়ের কঠিন বাস্তবতার ছবি তুলে ধরে। মিউজিয়ামে ঘুরতে ঘুরতে দেখা যায় বন্দিদের ব্যবহৃত জায়গা, পুরনো জেল কাঠামো এবং স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রদর্শনী। এই মিউজিয়ামের লাইট অ্যান্ড সাউন্ড শো-তেও ব্রিটিশ শাসনের দমন-পীড়ন এবং স্বাধীনতা সংগ্রামীদের লড়াইয়ের নানা অধ্যায় তুলে ধরা হয়। লাইট অ্যান্ড সাউন্ড শো জনপ্রতি ১০০ টাকা।

প্রতিদিন মঙ্গলবার থেকে রবিবার দুপুর ১২:০০ থেকে সন্ধ্যা ৬:০০ পর্যন্ত এটি খোলা থাকে এবং সাধারণদের জন্য প্রবেশমূল্য জনপ্রতি মাত্র ৩০ টাকা। এখানে রয়েছে নেতাজি প্রদর্শনী কক্ষ, প্রদর্শনী গ্যালারি এবং স্বাধীনতা আন্দোলনকে কেন্দ্র করে নানা তথ্যভিত্তিক উপস্থাপনা। আলিপুর জেল ২০১৯ সালে কারাগার হিসেবে তার কার্যক্রম বন্ধ করে। এরপর ঐতিহাসিক এই স্থানকে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে মিউজিয়াম ও স্মৃতিসৌধ হিসেবে গড়ে তোলা হয়।১৫ অগস্টের আগে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে আরও কাছ থেকে জানতে চাইলে আলিপুর মিউজিয়াম হতে পারে কলকাতার অন্যতম আকর্ষণীয় গন্তব্য।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

ঘাড় শক্ত হওয়া কি স্ট্রোকের লক্ষণ? সতর্ক করছেন স্নায়ুরোগের চিকিৎসকরা

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক