ঘাড় শক্ত হওয়া কি স্ট্রোকের লক্ষণ? সতর্ক করছেন স্নায়ুরোগের চিকিৎসকরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘক্ষণ মোবাইল বা ল্যাপটপ ব্যবহার, একটানা বসে কাজ করা কিংবা ভুল ভঙ্গিতে ঘুমানোর কারণে ঘাড়ে ব্যথা ও শক্তভাব অনুভব হয়। অনেকেই এই অস্বস্তি কমাতে ঘাড় এদিক-ওদিক ঘুরিয়ে ‘ক্র্যাক’ করার চেষ্টা করেন। এতে সাময়িক স্বস্তি মিললেও বারবার বা জোর করে ঘাড় মটকানো সবসময় নিরাপদ নয়। সম্প্রতি এক নিউরোলজিস্ট সতর্ক করেছেন, বিশেষ কিছু উপসর্গের সঙ্গে ঘাড় ক্র্যাক করার অভ্যাস থাকলে বিষয়টি অবহেলা করা উচিত নয়।

বিশেষজ্ঞদের মতে, ঘাড়ের মধ্য দিয়ে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশে রক্ত সরবরাহকারী ভার্টিব্রাল আর্টারি এবং স্পাইনাল কর্ডের অংশ রয়েছে। বিরল ক্ষেত্রে অতিরিক্ত বা জোরে ঘাড় মটকানোর ফলে রক্তনালির দেওয়ালে ক্ষত বা vertebral artery dissection হতে পারে, যা মস্তিষ্কে রক্তপ্রবাহ কমিয়ে স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। ঘাড় ক্র্যাক করার পর হঠাৎ মাথা ঘোরা, অস্বাভাবিক বা তীব্র মাথাব্যথা, চোখে ঝাপসা দেখা, কথা জড়িয়ে যাওয়া, হাঁটতে সমস্যা বা ভারসাম্য হারানো, হাত-পায়ে দুর্বলতা বা অসাড়তা, আঙুলে দীর্ঘস্থায়ী ঝিনঝিনে অনুভূতি, শরীরের সমন্বয় নষ্ট হওয়া বা হাত ব্যবহারে সমস্যা, খাবার গিলতে সমস্যা বা মুখের কোনও অংশ অসাড় হয়ে যাওয়ার উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। 

ঘাড় শক্ত বা ব্যথা করলেই বারবার জোর করে ক্র্যাক না করে প্রথমে বসা ও ঘুমের ভঙ্গি খেয়াল করা জরুরি। দীর্ঘক্ষণ একই অবস্থায় না থেকে মাঝে মাঝে বিরতি নেওয়া এবং মোবাইল বা ল্যাপটপ ব্যবহারের সময় ঘাড়ের উপর অতিরিক্ত চাপ না দেওয়াও গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

পালাবদলের রাজ্যে রবীন্দ্র সরোবরে ফিরছে ছট পুজো, ঘোষণা অগ্নিমিত্রার

MacBook নিন চাকরি ছাড়ুন! ছাঁটাইয়ের পর কর্মীদের একাধিক সুবিধা দিচ্ছে Canva

শীতের আগেই শিশুর ত্বক খসখসে হয়ে যাচ্ছে? রইল মায়েদের জন্য কিছু টিপস

বিপাকে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল, কলকাতায় ফিরতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

জামিন পেয়েও স্বস্তি নেই, আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে তলব ED-র

ছাগলের সারা শরীরে সাঁটানো নোট, তারপরেই মৃত্যু! ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

ভারতীয় বোলারদের দাপট, গিলদের ১৮৬ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

অঙ্কের সিলেবাসে বড়সড় বদল! বাংলার কলেজ-বিশ্ববিদ্যালয়ে আসছে বৈদিক গণিত

‘আমি প্রার্থী হলে জিততাম’, মধ্যবর্তী নির্বাচনে হারের ইঙ্গিত মিলতেই সাফাই ট্রাম্পের

সকাল থেকেই মুখ ভার আকাশের, কালীপুজোয় ভাসবে বাংলা?

ভারত-পাক সীমান্তের কাছে রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ! অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন 

স্ত্রীর কাটা মুণ্ডু হাতে মন্দিরে বসে স্বামী! হাড়হিম ঘটনা দক্ষিণ দিনাজপুরে

আজকের রাশিফল: আর্থিক লাভের সুযোগ, অযথা তর্ক-বিতর্কে জড়িয়ে পড়বেন না

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440