রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চাইনিজ খাবারের তালিকায় বাঙালির অন্যতম পছন্দ চিলি চিকেন। গ্রেভি হোক বা ড্রাই চাউমিনের সঙ্গে চিলি চিকেনের জুটি বরাবরই জনপ্রিয়। বিশেষ করে কলকাতার ট্যাংরা স্টাইলের চিলি চিকেনের স্বাদ একেবারেই আলাদা। তবে রেস্তোরাঁয় না গিয়ে এবার বাড়িতেই বানিয়ে নিতে পারেন ঝালঝাল, মশলাদার এই পদ।

উপকরণ

প্রয়োজনমতো চিকেন, ১/২ চামচ আদা-রসুন বাটা,স্বাদমতো নুন,সামান্য গোলমরিচ গুঁড়ো, ১/২ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো,১ চামচ কর্নফ্লাওয়ার, ১/২ চামচ ময়দা, ১টি  ডিম,সাদা তেল, ১ চামচ রসুন কুচি, ১ চামচ  আদা কুচি, ২টি স্লাইস করা পেঁয়াজ, ১টি টুকরো করা ক্যাপসিকাম ,কাঁচালঙ্কা, শুকনো লঙ্কা,সোয়া সস ,চিলি সস ,টমেটো সস ,সামান্য চিনি,‘সিক্রেট’ মশলা (মৌরি,এলাচ ,দারুচিনি ,লবঙ্গ, স্টার অ্যানিস)।

প্রদ্ধতি

প্রথমে চিকেনের টুকরোগুলিতে আদা-রসুন বাটা, নুন, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা এবং একটি ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলি একে একে দিয়ে ভেজে নিন। শুকনো কড়াইয়ে মৌরি, এলাচ, দারুচিনি, লবঙ্গ ও স্টার অ্যানিস হালকা করে ভেজে নিন। ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিন। এবার চিকেন ভাজার তেলেই পেঁয়াজ পাতার সাদা অংশ, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ, শুকনো লঙ্কা এবং ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। সবজি সামান্য নরম হলে ভাজা চিকেন দিয়ে মিশিয়ে নিন। অন্য একটি বাটিতে সোয়া সস, চিলি সস ও টমেটো সস মিশিয়ে নিন। সেই সসের মিশ্রণ কড়াইয়ে দিয়ে চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিন।এবার যোগ করুন তৈরি করে রাখা বিশেষ মশলা প্রায় এক চামচ। সঙ্গে সামান্য চিনি এবং কুচোনো কাঁচালঙ্কা দিন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে কয়েক মিনিট রান্না করলেই তৈরি কলকাতার জনপ্রিয়  ট্যাংরা স্টাইলে ঝালঝাল চিলি চিকেন।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

ঘাড় শক্ত হওয়া কি স্ট্রোকের লক্ষণ? সতর্ক করছেন স্নায়ুরোগের চিকিৎসকরা

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক