অবশেষে প্রকাশ্যে বিশ্বের ‘ত্রাস’ কুখ্যাত সন্ত্রাসী সিরাজউদ্দিন হাক্কানি

শনিবার শেষ পর্যন্ত সবাইকে চমকে দিয়ে প্রকাশ্যে এলেন কুখ্যাত জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিন ধরেই তার অবস্থান ছিল রহস্যে মোড়া।  মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মোস্ট ওয়ান্টেড তালিকায় তার ছবিই ছিল গোটা বিশ্বের সংবাদমাধ্যমের বড় হাতিয়ার। কিন্তু সেই ছবিও ঝাঁপসা হয়ে এসেছে। গত বছর আফগানিস্তানে রাজনৈতিক পালাবদলের পরেও তাকে সামনে আসতে দেখা যায়নি। শুধু তাকে নিয়ে নানা খবর রটিয়ে গিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। শনিবার শেষ পর্যন্ত সবাইকে চমকে দিয়ে প্রকাশ্যে এলেন কুখ্যাত জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানি। তালিবান জমানায় আফগান পুলিশে নিয়োগপ্রাপ্তদের প্রথম প্যারেডে দেখা গেল তাকে। ফলে তার মৃত্যু নিয়ে যে জল্পনা ছড়িয়েছিল, তার অবসান ঘটল।  

আফগানিস্তানের তালিবান নেতাদের মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ হিসেবে পরিচিত সিরাজউদ্দিন হাক্কানি। গোটা বিশ্বের কাছে তিনি ত্রাস হয়ে উঠেছেন। আফগানিস্তানে গত  ২০  বছর ধরে মার্কিন সেনাদের বিরুদ্ধে লড়াই চালানোর পাশাপাশি নাশকতা মূলক কাজকর্মের অন্যতম হোতা হাক্কানির যত ছবি প্রকাশ করেছে তালিবান নেতৃত্ব, তার কোনওটাতেই কুখ্যাত সন্ত্রাসীর ছবি স্পষ্ট করে দেখানো হয়নি। সব সময় তার মুখের ছবি ঝাঁপসা করে প্রকাশ করেছে তালিবানরা।

কাবুলিওয়াওলার দেশে রাজনৈতিক পালাবদলের আগে কট্টর সংগঠনটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার প্রধান তিন বিশ্বস্ত অনুচরের মধ্যে অন্যতম হিসেবে পরিচিত ছিলেন। তালিবানরা ক্ষমতা দখলের পরেও তাকে প্রকাশ্যে দেখা যায়নি। অথচ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুদায়িত্ব তার কাধেই সঁপেছিল তালিবান শীর্ষ নেতৃত্ব। এদিন সদ্য নিয়োগ পাওয়া পুলিশ কর্মীদের উদ্দেশে বিশ্বের অন্যতম ত্রাস তথা শীর্ষ সন্ত্রাসী বলেন, ‘আপনাদের বিশ্বাস অর্জনের জন্য আজ আমি সংবাদমাধ্যমের সামনে উপস্থিত হয়েছি।’

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়