‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চশিক্ষিত, মেধাবী এক যুবক। পড়াশোনা শেষ করে সরকারি চাকরির আশায় একের পর এক পরীক্ষায় বসেছিলেন। কিন্তু চাকরি না মেলায় শেষপর্যন্ত পাড়ি দিয়েছিলেন বেঙ্গালুরুতে। সেখানে একটি নামী সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করছিলেন। হঠাৎ সেই যুবককেই জঙ্গি ও সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। খবর ছড়াতেই উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার নোয়াপাড়ায় নেমে এসেছে চাঞ্চল্য।

জানা গিয়েছে, ধৃত যুবকের নাম আরশাফুল মল্লিক। বয়স ২৫ বছর। তিনি বাদুড়িয়া থানার যদুরয়াটি উত্তরগ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়ার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, গোবরডাঙা কলেজ থেকে বিএ পাশ করার পর দীর্ঘদিন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েও চাকরি না পাওয়ায় শেষপর্যন্ত প্রায় দেড় বছর আগে বেঙ্গালুরুতে চলে যান। সেখানে টাটা সংস্থার নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছিলেন বলে পরিবারের দাবি। আরশাফুলের মা ফিরোজা বিবির দাবি, ছেলে বরাবরই পড়াশোনায় ভালো এবং শান্ত স্বভাবের ছিল। তাঁর কথায়, ছেলের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠতে পারে, তা তাঁরা কোনওভাবেই বিশ্বাস করতে পারছেন না। দেড় বছর আগে বেঙ্গালুরু যাওয়ার পর আরশাফুল আর বাড়িতে ফেরেননি বলেও পরিবারের দাবি।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

ইতিমধ্যেই বেঙ্গালুরু পুলিশ আরশাফুলকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীরা মোবাইল ফোন ও অন্যান্য নথি খতিয়ে দেখে কোনও জঙ্গি সংগঠন বা সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে তাঁর যোগাযোগের সূত্র পেয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন বলে পরিবার সূত্রে দাবি করা হয়েছে। ছেলের গ্রেফতারের খবর পেয়ে তাঁর বাবা বেঙ্গালুরুতে পৌঁছেছেন। তবে পরিবারের অভিযোগ, থানায় গিয়েও এখনও পর্যন্ত ছেলের সঙ্গে দেখা বা সরাসরি কথা বলার সুযোগ পাননি তিনি। ফলে ঠিক কী অভিযোগে আরশাফুলকে গ্রেফতার করা হয়েছে, তা নিয়ে পরিবারের মধ্যেও তৈরি হয়েছে প্রবল ধোঁয়াশা। উল্লেখ্য, কয়েক বছর আগে বাদুড়িয়ারই মলয়াপুরের বাসিন্দা তানিয়া খাতুনের বিরুদ্ধে লস্কর-ই-তইবার সঙ্গে যোগাযোগ, পাকিস্তানি অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক লেনদেন এবং জঙ্গি কার্যকলাপের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পর ফের বাদুড়িয়ার এক যুবকের বিরুদ্ধে জঙ্গি-যোগের অভিযোগ সামনে আসায় এলাকায় নতুন করে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে।

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

‘POK জম্মু ও কাশ্মীরের অংশ হত যদি না…’ স্বাধীনতা দিবসে মন্তব্য ওমরের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের