‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

জানা গিয়েছে, ১২ বছর আগে উত্তর দিনাজপুর ইসলামপুরের পাঞ্জিপাড়ার দেওনা গ্রামের বাসিন্দা সখিনা বিবির সঙ্গে সফিকুলের বিয়ে হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি সপ্তাহেই পাক চর রানা রউফকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। স্বাধীনতা দিবসের দিন পাক চর সন্দেহে আরও তিনজনকে পাকড়াও করল তদন্তকারীরা। উত্তরবঙ্গের কোচবিহারের সাহেবগঞ্জ থেকে ওই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দের মধ্যে একজন সফিকুল ইসলাম। বাকি দুইজন হলেন, রশিদুল হক, নুর নাসিরুদ্দিন আলি। জানা গিয়েছে, ১২ বছর আগে উত্তর দিনাজপুর ইসলামপুরের পাঞ্জিপাড়ার দেওনা গ্রামের বাসিন্দা সখিনা বিবির সঙ্গে সফিকুলের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই বাপের বাড়িতেই রয়েছেন সখিনা, মাঝে মধ্যে সফিকুল তাঁর সঙ্গে দেখা করতে আসত। শ্বশুরবাড়ি কোথায় জানেন না।

সখিনার দাবি, গত ২ বছর ধরে বাড়ি ফেরেনি সফিকুল। তাই এদিন পুলিশের সঙ্গে স্বামীকে দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন সখিনা। কারণ গ্রেফতারের পর সফিকুলকে তাঁর শ্বশুর বাড়িতেই প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল। সফিকুলের শ্বশুরবাড়ি জীর্ণ, বাঁশের বেড়া ও টিনের ছাউনিতে মোড়া। সফিকুলের একটি ছেলেও রয়েছে। তাঁকে নিয়ে একাই থাকেন সখিনা। সেলাইয়ের কাজ করে চলে সংসার। জানা গিয়েছে, দেওনা গ্রামে বসেই অপরাধের জাল বুনেছিল সফিকুল।

স্বামী সম্পর্কে সখিনার দাবি, ১২ বছর হয়ে গেলেও স্বামীর বিষয়ে বিশেষ কিছু জানেন না তিনি। তাঁর বাবা নেই। এক প্রতিবেশী তাঁদের বিয়ে দিয়েছিলেন। বিয়ের পর কোনওদিন শ্বশুরবাড়ি যাননি। বাপের বাড়িতেই থাকেন। ফলে সফিকুলের বাড়ি কোথায়, তাও জানেন না। ২ বছর ধরে সফিকুল বাড়িতে ফেরেনি। তবে ফোনে কথা হত। এখানে এলে টোটো চালাত সে। অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগেই তাঁদের সন্দেহ হয়েছিল যে, সফিকুল এই এলাকার এমনকি এই দেশেরও স্থায়ী বাসিন্দা নয়। তথ্য সূত্রে জানা গিয়েছে, পাঞ্জিপাড়ায় বিএসএফের একটি ক্যাম্প রয়েছে। তাই সফিকুল তাঁর শ্বশুরবাড়িকে সম্ভাব্য ডেরা হিসেবে ব্যবহার করত। যদিও বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে। সফিকুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

‘POK জম্মু ও কাশ্মীরের অংশ হত যদি না…’ স্বাধীনতা দিবসে মন্তব্য ওমরের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের