২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেষ মুহুর্তে কোনও নাটকীয় পট পরিবর্তন না ঘটলে আগামী ২১ অগস্ট দুদিনের সফরে দিল্লি যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর ঢাকার শাসকদের মুখরক্ষার জন্য তারেকের দিল্লি সফরের আগেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত দুই আসামীকে ঢাকার হাতে হস্তান্তর করতে পারে মোদি সরকার। ওই দুই আসামী হলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন। রবিবার (১৬ অগস্ট) স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ‘সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার একেএম শামসুল ইসলামের সঙ্গে ভারতের গোয়েন্দা তথা নিরাপত্তা সংস্থার চার আধিকারিক বৈঠক করেছেন। গত ১০ অগস্টের ওই বৈঠকে ভারতের নিরাপত্তা সংস্থার আধিকারিকরা আশ্বাস দিয়েছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আগেই শরিফ ওসমান হাদির দুই খুনিকে ঢাকার হাতে তুলে দেওয়া হবে।’ স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিকের কথায়, ‘দিল্লি কথা রাখে কিনা, তার দিকে বিশেষ নজর রাখছি। হাদির দুই খুনিকে ফেরত দিলে তারেক রহমান দিল্লি যাবেন, না হলে সফর হবে না।’

ভারতের সেভেন সিস্টার্সকে টুকরো-টুকরো করার হুমকি দেওয়া জয়েশ-ই মহম্মদের বাংলাদেশ শাখার আহ্বায়ক শরিফ ওসমান হাদি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিয়েছিলেন। তোলাবাজি বাঁটোয়ারা নিয়ে কোন্দলের জেরে গত বছর ১২ ডিসেম্বর জুমার নমাজের কিছুক্ষণ পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে প্রাণঘাতী হামলার শিকার হন তিনি। রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর তিনি মারা যান। ওই হামলায় নাম জড়ায় হাদির ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনের। হত্যাকাণ্ডের পরেই দুজনে পালিয়ে পশ্চিমবঙ্গে চলে যান।

চলতি বছরের ৮ মার্চ বনগাঁ সীমান্ত থেকে মাসুদ ও আলমগীরকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। জেরায় হাদির দুই খুনি জানান, ‘হাদিকে ‘খুন’ করে অবৈধ ভাবে মেঘালয়ের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। পরে তাঁরা বনগাঁয় ফিরে আসেন। তাঁদের পরিকল্পনা ছিল আবার বাংলাদেশে ফিরে যাওয়া।’ ২৩ মার্চ ফয়সাল ও আলমগীরকে নিজেদের হেফাজতে নেয় জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। তার পর থেকে দিল্লির জেলেই রয়েছেন দুই জন।

তারেকের সফরের আগে হাদির দুই হত্যাকারীকে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লির তরফে কোনও আশ্বাস দেওয়া হয়েছে কিনা, তা নিয়ে রবিবার (১৬ অগস্ট) সাংবাদিক সম্মেলনে কোনও মন্তব্য করতে চাননি বাংলাদেশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র একেএম শহীদুল করিম। তিনি শুধু বলেছেন, ‘আমরা মনে করি, তারেক রহমানের সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। এই লক্ষ্যে আমরা আমাদের দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীকে দ্রুত ফেরত পাঠাতে এবং শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি। আমরা তাদের জবাবের অপেক্ষায় রয়েছি।’

 

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের