ভারত-মার্কিন সম্পর্কের মাইলফলক উদযাপন, তেরঙ্গায় রঞ্জিত এম্পায়ার স্টেট বিল্ডিং

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনসের উদ্যোগে নিউইয়র্কে এম্পায়ার স্টেট বিল্ডিং রঞ্জিত হল তেরঙ্গায়। ভারতের জাতীয় পতাকার রং-য়ে রঞ্জিত করা হয়েছিল এম্পায়ার স্টেট বিল্ডিং। গত ১৪ আগস্ট সেই বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল আমেরিকর নিউইয়র্কের ম্যানহ্যাটনে। এই অনুষ্ঠানটি ৪৪তম বার্ষিক ‘ইন্ডিয়া ডে’ (India Day) উদযাপন করেছে এবং চলতি বছরের মূল থিম ‘ঐতিহ্যের মধ্যে সম্প্রীতি’ (Harmony in Heritage)-কে সম্মান জানিয়েছে। একই সঙ্গে দুটি বিষয়কে সম্মান জানানো হয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনসের তরফে। প্রথমটি- ভারতের স্বাধীনতা দিবসের ৮০তম বছর ও আমেরিকার ২৫০তম বর্ষপূর্তি।

গত ১৪ আগস্ট নিউইয়র্কে এম্পায়ার স্টেট বিল্ডিং-য়ে শুধুমাত্র জাতীয় পতাকার রঙ-য়ে রাঙানো নয়। একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছিল ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। যার মধ্যে ছিল বীণা মেননের পরিচালনায় ‘কালাশ্রী স্কুল অফ আর্টস’-এর একটি সাংস্কৃতিক নৃত্য অনুষ্ঠান। সেই নৃত্য পরিচালনার মাধ্যমেই অনুষ্ঠানটি শুরু হয়েছিল। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন এফআইএ (FIA)-এর যুগ্ম সম্পাদক সৃজল পারিখ। তিনি অতিথিদের স্বাগত জানান এবং ‘বিশ্বের প্রাচীনতম ও বৃহত্তম গণতন্ত্র’-গুলির যৌথ ইতিহাসের উপর ভিত্তি করে আয়োজিত এই সন্ধ্যার বিশেষ আবহ তৈরি করেন। এফআইএ (FIA)-এর চেয়ারম্যান অঙ্কুর বৈদ্য এই আয়োজনের তাৎপর্য তুলে ধরে বলেন, ‘আমেরিকার ২৫০ বছর পূর্তির পাশাপাশি ভারতের স্বাধীনতার ৮০ বছর উদযাপন করাটা দ্বিগুণ আনন্দের বিষয়। আমাদের সম্প্রদায়ের গর্ব মেয়র স্যাম যোশীর হাত ধরে উৎসবের এমন এক স্মরণীয় সূচনা হল।’ এফআইএ-এর প্রেসিডেন্ট শ্রীকান্ত আক্কাপল্লীও এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আরও পডুন: কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার দুই যাত্রী

এফআইএ (FIA)-এর আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এডিসনের মেয়র স্যাম যোশী ‘ট্রাই-স্টেট’ এলাকায় ভারতীয়-আমেরিকান-দের প্রভাব ও অবদানের কথা তুলে ধরেন। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘তারক মেহতা কা উল্টা চশমা’র কলাকুশলীরা। সেই কলাকুশলীদের হাত ধরেই নিউইয়র্কে এম্পায়ার স্টেট বিল্ডিং রঞ্জিত হয় ভারতের জাতীয় পতাকার রঙে।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন