ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর শাস্তি, চাকরি খোয়ালেন রাজশাহীর চারঘাটের এক কলেজ শিক্ষিকা। তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিঢাকা, ঢাকা: বঙ্গবন্ধুকে মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর শাস্তি, চাকরি খোয়ালেন রাজশাহীর চারঘাটের এক কলেজ শিক্ষিকা। তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ, বরখাস্ত করার আগে তাঁকে শোকজের নোটিশ পর্যন্ত ধরানো হয়নি। বিনা নোটিশে তাঁকে বরখাস্ত করা হয়েছে। ওই কলেজের অর্থনীতি বিষয়ের লেকচারার ছিলেন সহেলি আক্তার।

জানা গিয়েছে, গত শনিবার ১৫ অগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে একটি ফেসবুক পোস্ট করেছিলেন ওই শিক্ষিকা। সেখানে শেখ মুজিবুর রহমানের একটি ছবি ছিল। পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, বিনম্র শ্রদ্ধা। পরদিন কলেজে গিয়ে মৌখিকভাবে ছুটি নেন সহেলি আক্তার। এরপরেই অর্থাৎ আজই কলেজের গভর্নিং বডির জরুরি সভায় তাঁকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়ে কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম জানিয়েছেন, সহেলি আক্তার কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের প্রধানকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এটি রাষ্ট্রবিরোধী। তাই কলেজের শৃঙ্খলা রক্ষার জন্য তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর সবাই তাঁর সিদ্ধান্তে মত দিয়েছেন।

কলেজ গভর্নিং বডির সভাপতি ও চারঘাটের নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামও একই কথা জানিয়েছেন। শীঘ্রই তাঁকে শোকজ নোটিশ পাঠানো হবে। এই বিষয়ে সহেলির দাবি, সাময়িক বরখাস্তের বিষয়টি তিনি জানেন না। তাঁর কী দোষ সেটাও বলা হয়নি। তিনি আর কিছু বলতে চান না।

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

কী কাণ্ড! ‘টক্সিক’ মুক্তির আগেই ন্যাড়া হয়ে গেলেন নয়নতারা, ভাইরাল ছবি ঘিরে শোরগোল

গৃহবধূকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে, চাঞ্চল্য ফুলিয়ায়

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য