সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নয়, কাপ জেতানোই আমার লক্ষ্য, সাফ জানালেন গম্ভীর

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী বছরের হবে বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে ক্রিকেট দলগুলি।  রবিবার (২৩ অগস্ট) থেকে কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। ম্যাচের একদিন আগে, ভারতীয় টিমের প্রধান কোচ গৌতম গম্ভীর তাঁর সমালোচনা এবং ভারতের টেস্ট পারফরম্যান্স নিয়ে খোলামেলাভাবে কথা বলেছেন। গম্ভীর স্পষ্টভাবে জানিয়েছেন যে, তাঁর লক্ষ্য সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন করা নয়, বরং ভারতীয় দলের জন্য ট্রফি জেতা। 

বেশ কিছুদিন ধরেই ভারতের টেস্ট রেকর্ড নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে দলের পারফরম্যান্স এবং গম্ভীরের কোচিং নিয়ে সমালোচনা হয়েছে। তবে, দ্বিতীয় টেস্টের  আগে গম্ভীর সরাসরি জবাব দিয়েছেন। গৌতম গম্ভীর বলেছেন, তিনি সমালোচনা বা সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তাকে খুব একটা পাত্তা দেন না। তাঁর একমাত্র লক্ষ্য হলো ভারতীয় দলকে সফল করা এবং ট্রফি জেতা। গম্ভীর বলেন, ‘আমার কাজ হলো ট্রফি জেতা। আমি শুধু এটাই ভাবি এবং বিশ্বাস করি। লাইক বা ভিউ পাওয়া আমার কাজ নয়।’

আরও পড়ুন: গোলের ইতিহাস গড়লেন রোনাল্ডো, আল-রিয়াধকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে আল নাসর

র‍্যাঙ্কিং প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘র‍্যাঙ্কিং কোনো ব্যাপার না। আমরা সংগ্রাম করছি না। ইংল্যান্ড সফরের পর থেকে আমরা ভালো টেস্ট ক্রিকেট খেলছি।’  গৌতম গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন যে, দ্বিতীয় টেস্টের জন্য দল নির্বাচন সেই বোলিং সমন্বয়ের উপর ভিত্তি করে করা হবে, যাদের ভারতের হয়ে ২০টি উইকেট নেওয়ার সম্ভাবনা রয়েছে। 

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা