‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

Share:

নিজস্ব প্রতিনিধ: উত্তরাধিকারসূত্রে বাবার অস্ত্রের লাইসেন্স নিজের নামে করতে জেলাশাসকের দরবারে গিয়েছিলেন এক যুবক। কথাবার্তা চলাকালীন জেলাশাসক খেয়াল করেন যুবকের গুটখা খাওয়ার বদ অভ্যাস রয়েছে। তখনই ঘটে যায় মজার ঘটনা। কড়া অথচ রসিক মন্তব্য করে প্রথমেই যুবককে গুটখা-পান মশলা ছাড়ার পরামর্শ দেন কানপুরের জেলাশাসক। যুবককে বলেন ‘তোমার থুতু-ই তো হাতিয়ার’। এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে ব্যপক চর্চা।   

ঘটনাটি ঘটেছে কানপুরের কালেক্টরেটে আয়োজিত গণশুনানির  সময়। নারওয়াল এলাকার বাসিন্দা অঙ্কুর সিং তাঁর বাবার নামে থাকা শস্ত্র লাইসেন্স উত্তরাধিকারসূত্রে নিজের নামে করানোর আবেদন নিয়ে জেলাশাসক জিতেন্দ্র প্রতাপ সিংয়ের কাছে পৌঁছন। কথাবার্তার মাঝেই জেলাশাসকের নজরে  আসে, অঙ্কুর সিংহ নামের যুবক মুখে পান মশলা চিবোচ্ছেন। এর পরেই মজার ছলে DM বলেন, ‘তোমার থুতু-ই তোমার অস্ত্র। তাই আগে এই পানমশলা খাওয়া বন্ধ করো’ । শুধু মন্তব্য করেই থামেননি তিনি। অঙ্কুরকে পানের মশলা খাওয়া ছাড়তে বলেন এবং এই অভ্যাস সত্যিই ছেড়েছেন বলে প্রমাণ জমা দেওয়ার নির্দেশও দেন। 

আরও পড়ুন: বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

জেলাশাসকের  নির্দেশ অনুযায়ী, অঙ্কুরকে তাঁর বাবা-মা, দাদা এবং গ্রাম প্রধানের কাছ থেকে শপথপত্র আনতে হবে। সেখানে উল্লেখ থাকতে হবে যে তিনি পান মশলা খাওয়া ছেড়েছেন এবং ভবিষ্যতেও আর তা খাবেন না। বিষয়টি শুনে উপস্থিত অনেকেই হাসি চেপে রাখতে পারেননি। যদিও প্রশাসন স্পষ্ট করে দিয়েছে, শুধুমাত্র উত্তরাধিকার সূত্রে  অস্ত্রের  লাইসেন্স পাওয়া যায় না। প্রয়োজনীয় নথিপত্র, নির্ধারিত নিয়ম এবং সম্পূর্ণ যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই আবেদন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি