রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাখির সুতোয় ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও জাতীয়তাবাদের বার্তা ছড়িয়ে দিতে শুক্রবার (২৮ অগস্ট) রাজ্যজুড়ে সরকারি উদ্যোগে পালিত হবে রাখিবন্ধন উৎসব। গ্রাম পঞ্চায়েত থেকে জেলা সদর, পুরসভা থেকে কলকাতা প্রায় সর্বত্রই হবে নানা অনুষ্ঠান। উৎসবকে কেন্দ্র করে বিপুল আয়োজন করেছে রাজ্য সরকার। সরকারি তথ্য অনুযায়ী, এবারের রাখিবন্ধন উৎসবের জন্য রাজ্যজুড়ে ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০ টি রাখি সরবরাহ করা হচ্ছে। গোটা আয়োজনের জন্য বরাদ্দ করা হয়েছে মোট ৮ কোটি ৯৭ লক্ষ ১৭ হাজার টাকা।

রাজ্যের বিভিন্ন প্রশাসনিক স্তরে আলাদা করে অর্থ বরাদ্দ করা হয়েছে। ২২ টি জেলা সদর দফতরের জন্য ২২ লক্ষ টাকা, GTA-র জন্য ১ লক্ষ এবং কলকাতা পুরনিগমের জন্য ১ লক্ষ টাকা রাখা হয়েছে। এছাড়া কলকাতা পুরনিগমের জন্য ১৪৪ টি ওয়ার্ডের জন্য বরাদ্দ হয়েছে ২৮ লক্ষ ৮০ হাজার টাকা। রাজ্যের ৬টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য ৬ লক্ষ এবং ১২১টি মিউনিসিপ্যালিটির জন্য ১ কোটি ২১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ৪৫ টি সাব ডিভিশনের জন্য ১১ লক্ষ ২৫ হাজার টাকা এবং ৩৪৫টি ব্লকের জন্য বরাদ্দ হয়েছে ৮৬ লক্ষ ২৫ হাজার টাকা। সবচেয়ে বড় বরাদ্দগুলির একটি রাখা হয়েছে গ্রাম পঞ্চায়েতগুলির জন্য। রাজ্যের ৩,৩৪২টি গ্রাম পঞ্চায়েতে রাখিবন্ধন উৎসব পালনের জন্য ৩ কোটি ৩৪ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। শুধু রাখি কেনার জন্য আলাদা করে বরাদ্দ করা হয়েছে ২ কোটি ৮৫ লক্ষ ৬৭ হাজার টাকা।

আরও পড়ুন: ‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

গ্রাম পঞ্চায়েত, ব্লক, মহকুমা, জেলা সদর এবং পুরসভা সব স্তরেই সরকারি উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিভিন্ন সরকারি দফতরে জাতীয় সঙ্গীত পরিবেশন, প্রদীপ প্রজ্জ্বলন, রাখিবন্ধন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। কলকাতা পুরনিগমের উদ্যোগেও বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন ওয়ার্ডে সরকারি প্রতিনিধিদের উপস্থিতিতে রাখিবন্ধন উৎসব পালনের পরিকল্পনা রয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত নজরুল মঞ্চে হবে রাজ্যস্তরের রাখিবন্ধন উৎসব। সেখানে প্রায় ২ হাজার ৫০০ কলেজ পড়ুয়া, NCC এবং যুব কম্পিউটার সেন্টারের পড়ুয়া অংশ নেবেন বলে পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে। অংশগ্রহণকারীদের জন্য প্রায় ৫ হাজার তিরঙ্গা-ভাবনার রাখি রাখা হচ্ছে। সরকারের এই আয়োজনের মূল লক্ষ্য রাখির উৎসবকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌভ্রাতৃত্ব এবং জাতীয় সংহতির বার্তা আরও জোরালোভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া।

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

‘কৃতিকে দেখেও শিক্ষা হল না?’, রাখি অনুষ্ঠানে উন্মুক্ত পোশাকে এসে বিতর্কের মুখে সেলিনা জেটলি

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার