মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধি:  রেলপথে মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল RPF এবং GRPS-এর যৌথ বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মালদা টাউন রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে প্রায় ২১ লক্ষ টাকা মূল্যের ৪২.০১৯ কেজি  গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ২৫ ও ২৬  অগস্টের মধ্যবর্তী রাতে মালদা টাউন স্টেশনে এই অভিযান চালানো হয়। ওই রাতে ২০৫০১ নম্বর আনন্দ বিহার টার্মিনাল-তেজস রাজধানী এক্সপ্রেস প্ল্যাটফর্ম নম্বর ১-এ এসে পৌঁছয়। আগে থেকেই পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি চালাচ্ছিলেন RPF ও GRPS-এর কর্মীরা।  ট্রেনের B-04 কোচে তল্লাশি চালানোর সময় তিন যাত্রীকে আটক করা হয়। তাঁদের সঙ্গে থাকা একটি ট্রলি ব্যাগ এবং দুটি লাগেজ ব্যাগে একাধিক প্যাকেটে নিষিদ্ধ সামগ্রী লুকিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। তল্লাশির পর সেখান থেকেই মোট ৪২.০১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে পেরেছেন, অভিযুক্তরা আগরতলা থেকে ওই মাদক নিয়ে ভাগলপুর ও জামালপুরে সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তবে এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে উত্তর-পূর্ব ভারত থেকে বিহার এবং সংলগ্ন রাজ্যগুলির দিকে চলাচলকারী দূরপাল্লার ট্রেনগুলিতে নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, মাদক পাচারের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।মালদা ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী মনীশ কুমার গুপ্তা নিশ্চিত করেছেন যে, ১৯৮৫ সালের NDPS আইনের ২০(b)(ii)(C) এবং ২৯ ধারায় GRPS/মালদা টাউন থানায় মামলা দায়ের করা হয়েছে

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার