সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি:  ফের ব্লু লাইনের মেট্রোয় বিভ্রাট।  বৃহস্পতিবার (২৭ অগস্ট) সন্ধ্যায় আচমকাই মেট্রো বিকল হয়ে বিপাকে পড়লেন কলকাতার নিত্যযাত্রীরা। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে একটি মেট্রো খারাপ হয়ে যাওয়ায় ব্যাহত হয়েছে ক্ষুদিরাম-নোয়াপাড়াগামী মেট্রো পরিষেবা।

জানা গিয়েছে, সন্ধ্যার ব্যস্ত সময়ে পার্ক স্ট্রিট স্টেশনে একটি মেট্রো আচমকাই বিকল হয়ে যায়। কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, রেক ফেলিওর-এর কারণে এই ঘটনা ঘটেছে। এর জেরে ওই রুটে ট্রেন চলাচলে সমস্যা তৈরি হয়েছে। প্রায় ৩০ মিনিট ধরে পরিষেবা বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে আংশিক মেট্রো পরিষেবা সচল রয়েছে। মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত এবং সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছে। 

আরও পড়ুন: ‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

সন্ধ্যার ব্যস্ত সময়ে এই বিপত্তি হওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন অফিস ফেরত যাত্রীরা। মেট্রো পরিষেবা স্বাভাবিক না হওয়ায় স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে। অনেকেই গন্তব্যে পৌঁছতে বিকল্প পরিবহণের খোঁজ করছেন। হঠাৎ মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও উদ্বেগ।

বিস্তারিত আসছে…

 

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচরের সাহায্য নিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

আবাস যোজনার ঘরের সন্ধানে গিয়ে বিডিও অফিস থেকে চুরি গেল সাইকেল!

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

আচমকা হড়পা বানের কবলে পড়লে কী করবেন? প্রাণ বাঁচাতে মাথায় রাখুন এই বিষয়গুলি

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…

আজব কাণ্ড, সোনা-রুপোর গয়নার সঙ্গে ৩০ কেজি চিনি নিয়ে চম্পট চোরের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ‘অবৈধ’ বিলবোর্ড ভাঙল পুরসভা, একাধিক তৃণমূলকর্মী আটক