ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কের কেন্দ্রবিন্দুতে ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার। আর সেই সাক্ষাৎকারকে কেন্দ্র করে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নারাজ হল পাকিস্তান। ঘটনার সূত্রপাত গতকাল, বৃহস্পতিবার। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন লাঞ্চ বিরতির সময় একটি সাক্ষাৎকার প্রচার করা হয়। সেই সাক্ষাৎকারটি ছিল ইমরানের দুই ছেলে সুলেইমান ও কাশিম খানের। তাঁরা সাক্ষাৎকারে অভিযোগ করেন, ‘পাক সরকার আসলে কী করছে তা খুব একটা পরিষ্কার নয়। তবে এটা স্পষ্ট যে তারা ইমরানকে জেলেই মেরে ফেলার চেষ্টা করছে। তাঁকে যথাসম্ভব দীর্ঘ সময় আটকে রেখে কণ্ঠ স্তব্ধ করে দিতে চাইছে।’

ইমরানের ছেলেদের এই মন্তব্যে চটে লাল পাক সরকার। ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ডও। সেই কারণে ইংল্য়ান্ডের বিরুদ্ধে লর্ডসে দ্বিতীয় টেস্ট না খেলার কথা মৌখিকভাবে জানিয়েছে পাকিস্তান। ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যে চলছে লর্ডস টেস্ট। সেই টেস্টের মাঝে স্কাই স্পোর্টসে ইমরানের দুই ছেলের একটি সাক্ষাৎকার প্রচার করা হয়, আর এই বিষয়টি নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বৃহম্পতিবার দ্বিতীয় টেস্টের প্রথম দিন লাঞ্চ বিরতির সময় সাক্ষাৎকারটি প্রচার করা হয়। সেখানে তাঁদের বাবার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেন ইমরানের দুই ছেলে সুলেইমান ও কাশিম। তাঁদের সাক্ষাৎকারটি নিতে দেখা গিয়েছে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটনকে। তিনি আবার ইমরানের চিকিৎসার আর্জি জানিয়ে কয়েকদিন আগেই পাক প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। তারপরেই ইমরানের দুই ছেলের সাক্ষাৎকার করে বিতর্কের মুখে আথারটন।

আরও পডুন: চন্দ্রগ্রহণের পর চারটি জিনিস দান করুন, ধন-সম্পত্তি উপচে পড়বে সংসারে

সাক্ষাৎকারটি প্রচারের আগে স্কাই টিভির সঙ্গে যোগাযোগ করেছিল পিসিবি। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। তারা দাবি জানায় যেন অনুষ্ঠানটি প্রচার না করা হয়। ক্রিকেট সংস্থাটির পক্ষ থেকে নাকি এমনও হুমকি দেওয়া হয় যে, সাক্ষাৎকারটি প্রচার হলে লাঞ্চের পর তাঁদের খেলোয়াড়রা মাঠে নামবে না ইংল্যান্ডের সঙ্গে খেলতে। এই ঘটনায় সাক্ষাৎকারটি প্রচারে বেশ খানিকটা বিলম্ব হয়। পরে অবশ্য ঠিকই ১৮ মিনিটের সাক্ষাৎকারটি প্রচার করা হয়। স্কাই স্পোর্টসের পক্ষ থেকে অবশ্য পিসিবির অভিযোগের বিষয়ে কিছুই জানানো হয়নি। পাকিস্তান ক্রিকেটাররাও দ্বিতীয় সেশনে লর্ডস টেস্টে সময়মতো মাঠে নেমেছিল। কিন্তু আজ, শুক্রবার মাঠে নামতে নারাজ পাকিস্তান ক্রিকেটাররা।

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

অফিসে সিগারেটের ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি, শেষমেশ চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর মহিলা! ভাইরাল ইস্তফাপত্র

পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ, ভারতীয় সিম পাচারের অভিযোগে দিল্লিতে ধৃত দম্পতি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি