অফিসে সিগারেটের ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি, ক্ষোভে চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর মহিলা!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিন সিগারেটের ধোঁয়া ও গন্ধ সহ্য করতে হত তাঁকে। সহকর্মীদের কেউ কেউ ধূমপান করে এসে বসছেন পাশেই। দিনের পর দিন এমন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে করতে শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভাঙল। বার বার চেষ্টা করেও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেননি। শেষ পর্যন্ত সেই কারণেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিলেন বেঙ্গালুরুর এক মহিলা। 

জানহাভি চাভাদা নামে ওই মহিলা সম্প্রতি সমাজমাধ্যমে নিজের ইস্তফাপত্রের ছবি প্রকাশ করেছেন। সঙ্গে লিখেছেন, আগের দিনই চাকরি থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তাঁর সেই পোস্ট ইতিমধ্যেই নজর কেড়েছে নেটাগরিকদের। প্রায় ৫৬ লক্ষ বার দেখা হয়েছে পোস্টটি। ইস্তফাপত্রে সংস্থাকে আনুষ্ঠানিক ভাবে পদত্যাগের কথা জানিয়ে জানহাভি লিখেছেন, ‘‘সিগারেটের গন্ধ একেবারেই সহ্য করতে পারি না। যতটা সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু পারিনি। এই পরিস্থিতিতে বদলটা আমার করার কথা নয়।’’ কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, সমাজমাধ্যমে সেই প্রশ্নও ওঠে। জবাবে জানহাভি জানান, অফিসের খাবার ঘর এবং খাওয়ার জায়গায় নিয়মিত ধূমপান করতেন কয়েক জন। পরে তাঁদের কেউ কেউ তাঁর পাশেও এসে বসতেন। ফলে ধোঁয়া ছড়িয়ে পড়ত তিনি যে লবিতে কাজ করতেন, সেখানেও। সমস্যা থেকে বাঁচতে মুখোশ পরেছিলেন। তাতেও বিশেষ লাভ হয়নি।

আরও পড়ুনঃ ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ঘটনাটি প্রকাশ্যে আসতেই একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অনেকে। এক সমাজমাধ্যম ব্যবহারকারী জানান, তাঁর কর্মক্ষেত্রেও এমন সমস্যা হয়েছিল। পরে কর্তৃপক্ষকে জানানো হলে ম্যানেজারের হস্তক্ষেপে পরিস্থিতির বদল হয়। অনেকে আবার পরোক্ষ ধূমপানের স্বাস্থ্যঝুঁকির কথা তুলে ধরে জানহাভির সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তাঁদের বক্তব্য, কর্মক্ষেত্রে সুস্থ পরিবেশ পাওয়াটাও কর্মীর অধিকার। চাকরি ধরে রাখার চেয়ে নিজের স্বাস্থ্যের কথা আগে ভেবে এমন সিদ্ধান্ত নেওয়াকে সাহসী বলেও প্রশংসা করেছেন অনেকে।

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর বাসস্থানের সঙ্গেই কাজ পেলেন পার্ক স্ট্রিটের সীতা

দুপুরের পাতে আনুন প্রোটিন সমৃদ্ধ গোলাপি বিটের পুরি, রইল রেসিপি

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

ঘরের সাধারণ উপকরণেই অসাধারণ স্বাদ, বানিয়ে ফেলুন আমড়া-পটোলের কুচি ভাজা

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ, ভারতীয় সিম পাচারের অভিযোগে দিল্লিতে ধৃত দম্পতি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট