রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, বদলি ও অবসরে বাড়ল আর্থিক সুবিধা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য সরকারি কর্মীদের জন্য বড়সড় সুখবর। বদলি কিংবা অবসরের সময় আর্থিক সুবিধার ক্ষেত্রে নতুন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কয়েক দশক ধরে চলে আসা ট্রান্সফার গ্রান্ট এবং প্যাকিং এলাউন্স অ্যালাউন্সের পরিবর্তে এবার চালু হচ্ছে ‘কম্পোজিট ট্রান্সফার অ্যান্ড প্যাকিং গ্রান্ট’I নতুন ব্যবস্থায় বদলির সময় এককালীন সর্বোচ্চ ৫০ হাজার টাকা অথবা Basic Pay-এর ৮০ শতাংশ পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন সরকারি কর্মীরা।

নতুন নিয়মের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল, এই সুবিধা পেতে কোনও রসিদ বা খরচের নথি জমা দিতে হবে না। ৩০ কিলোমিটার বা তার বেশি দূরত্বে বদলি হলে এবং সেই কারণে বাসস্থান পরিবর্তন করতে হলে কর্মীরা সম্পূর্ণ হারে কম্পোজিট গ্রান্ট পাবেন। অন্যদিকে, বদলির দূরত্ব ৩০ কিলোমিটারের কম হলে প্রাপ্য অনুদানের এক-তৃতীয়াংশ দেওয়া হবে। শুধু কর্মরত সরকারি কর্মীরাই নন, অবসরপ্রাপ্ত কর্মীদেরও এই নতুন ব্যবস্থার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। অবসরের পর অন্য কোনও জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করলে তাঁরাও আর্থিক সহায়তা পাবেন। রাজ্য মন্ত্রিসভায় ইতিমধ্যেই নতুন ব্যবস্থায় অনুমোদন দেওয়া হয়েছে। বদলির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে ১ জুন ২০২৬ থেকে। অবসরের ক্ষেত্রে কার্যকর হওয়ার তারিখ ৩১ মে ২০২৬।

আরও পড়ুনঃ অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

সরকারি কর্মীদের বদলি ও অবসরের সময় আর্থিক চাপ কিছুটা কমাতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। শুক্রবার সমাজমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, রাজ্যের মানুষের সেবায় নিয়োজিত সরকারি কর্মীদের কল্যাণ ও সুস্থতার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

রবীন্দ্রনাথকে দায়ী করে আত্মঘাতী বাবা-মা-মেয়ে, চাঞ্চল্য ধনেখালিতে

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

মেসিদের নতুন হেড স্যার হচ্ছেন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের