৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  আরজি কর তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় ফের নয়া মোড়। মামলার তদন্তে গতি আনতে সিবিআইকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে মামলার রুদ্ধদ্বার শুনানি হয়। তদন্তের বাকি অংশ দ্রুত শেষ করার নির্দেশ দিয়ে সিবিআইকে তিন সপ্তাহ সময় দিয়েছে আদালত। আগামী ২৪ সেপ্টেম্বর ফের মামলার শুনানি হবে।

জানা গিয়েছে, নির্যাতিতার পরিবারের তরফে মামলায় মোট ৫৪টি বিষয় খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছিল। তার মধ্যে ১৬টি বিষয় ইতিমধ্যেই তদন্ত করে দেখা হয়েছে বলে আদালতে জানিয়েছে সিবিআই। তদন্তের অগ্রগতি নিয়ে এদিন আদালতে বিস্তারিত আলোচনা হয়। তদন্তের অংশ হিসেবে খুনের আগের রাতে আরজি কর হাসপাতালে ডিনার নিয়ে যাওয়া ডেলিভারি বয়কে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। পাশাপাশি সেই রাতে ডিনারে উপস্থিত চার চিকিৎসকেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে আদালতে জানানো হয়েছে। বাকি বিষয়গুলির তদন্ত শেষ করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার সপ্তাহ সময় চেয়েছিল। তবে সেই আবেদন পুরোপুরি মঞ্জুর করেনি ডিভিশন বেঞ্চ। চার সপ্তাহের পরিবর্তে তিন সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, বদলি ও অবসরে বাড়ল আর্থিক সুবিধা

এদিকে, শুক্রবারের শুনানি ছিল রুদ্ধদ্বার। আদালতকক্ষের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়। মামলার সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিদেরই এজলাসে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সাধারণ নাগরিকদের আদালতকক্ষে ঢুকতে দেওয়া হয়নি। আরজি কর মামলার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টে এই প্রথম রুদ্ধদ্বার শুনানি হল। ফলে তদন্তের বাকি বিষয়গুলি ঘিরে নতুন মোড় সামনে আসে কি না, সেদিকেই এখন নজর।

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

‘কৃতিকে দেখেও শিক্ষা হল না?’, রাখি অনুষ্ঠানে উন্মুক্ত পোশাকে এসে বিতর্কের মুখে সেলিনা জেটলি

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

রবি-সোমে শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

রবীন্দ্রনাথকে দায়ী করে আত্মঘাতী বাবা-মা-মেয়ে, চাঞ্চল্য ধনেখালিতে

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের