‘কৃতিকে দেখেও শিক্ষা হল না?’, রাখি অনুষ্ঠানে উন্মুক্ত পোশাকে এসে বিতর্কের মুখে সেলিনা জেটলি

কৃতি শ্যাননের পর এবার সেলিনা জেটলি। ডিপ নেক গলার ব্লাউজ, ফ্লোরাল শাড়ি, উন্মুক্ত বক্ষ বিভাজিকা দেখিয়ে মুম্বইয়ের কচিকাচার হাতে রাখি বেঁধে বিতর্কে জড়ালেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃতি শ্যাননের পর এবার সেলিনা জেটলি। ডিপ নেক গলার ব্লাউজ, ফ্লোরাল শাড়ি, উন্মুক্ত বক্ষ বিভাজিকা দেখিয়ে মুম্বইয়ের কচিকাচার হাতে রাখি বেঁধে বিতর্কে জড়ালেন অভিনেত্রী। সম্প্রতি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনে ব্র্যালেট পোশাকে অভিনয় করে চরম বিতর্কের মুখে পড়েছিলেন কৃতি। তাঁর পোশাকে উন্মুক্ত ছিল বক্ষ বিভজিকা। এমন পোশাকে পর্দার ভাইকে রাখি বাঁধেন তিনি। তাতেই বিতর্ক চরমে ওঠে। নেটমহলের একাংশ দাবি করেন, কৃতির পোশাক রাখির মতো সংস্কৃতিমূলক অনুষ্ঠানের জন্যে বেমানান। মনে হচ্ছে, তিনি ব্রা পরে ভাইকে রাখি বাঁধছেন। যাই হোক, বিতর্ক চরমে উঠতেই জুয়েলারি সংস্থা তাঁদের বিজ্ঞাপন গনমাধ্যম থেকে তুলে নেয়। এমন আবহে এবার মুম্বইয়ের একটি রাখি অনুষ্ঠানে ডিপ নেক গলার ব্লাউজ, ফ্লোরাল শাড়ি পরে এসে বিতর্কে জড়ালেন অভিনেত্রী সেলিনা জেটলি।

অনুষ্ঠানের ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রী যখন কচিকাচাদের হাতে রাখি বাঁধছেন, তখন তাঁর বক্ষ বিভাজিকা স্পষ্ট দেখা যাচ্ছে। তাতেই কেউ কেউ বলেছেন, ‘কৃতি শ্যাননের পর এবার সেলিনা জেটলি। খোলামেলা পোশাকে রাখিবন্ধন উদযাপন করছেন। একটি হিন্দু উৎসবের জন্য তাঁর পোশাকটি কোনভাবেই মানানসই নয়, এটি সংস্কৃতি ও ঐতিহ্যের অবমাননা। ক্লিভেজ দেখানো, টিপ পরা নেই তিনি, সিঁদুর নেই, চুড়ি নেই, পায়ে জুতো পরা, সংস্কৃতির ধারে কাছে নেই তিনি। তিনি রাখি বাঁধতে এসেছেন, নাকি ফ্যাশন দেখাতে এসেছেন। বলিউড কখনও শিখবে না।’

 

অন্য একজন বলেছেন, ‘যখন নায়িকাদের এই পোশাক নিয়ে এমন বিতর্ক উঠছে, তখন বলিউড কেন বারবার একই ভুল করছে? উৎসব উদযাপন করা ভাল, কিন্তু হিন্দু উৎসবের ঐতিহ্য এবং অনুভূতিকে সম্মান করাও জরুরি। বলিউডকে শুধরানো অসম্ভব, শত্রু দেশগুলির প্রতি তাদের ভালবাসা যুগ যুগ ধরে বহাল থাকবে।’ কৃতি শ্যাননের পর, মুম্বইয়ে রাখি বন্ধন অনুষ্ঠানে ডিপ-নেক ব্লাউজ পরার জন্য সেলিনা জেটলিকেও তীব্র সমালোচনা করলেন নেটিজেনরা। যদিও এই বিষয়ে এখনও কোনও মুখ খোলেননি অভিনেত্রী।

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক