মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা বৃষ্টিতে নাজেহাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। লাগাতার বৃষ্টির কারণে ঘটেছে দুর্ঘটনা। রাজ্যের নানা প্রান্ত থেকে সামনে আসছে মাটির বাড়ি ভেঙে পড়ার খবর। তাতে চাপা পড়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর সামনে এসেছে। ফের ঘটল তেমনি এক দুর্ঘটনা। বাঁকুড়ার সিমলাপালে মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক দম্পতির।  গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 

জানা গিয়েছে,  মৃত দম্পতির নাম পালকু বাস্কে (৩৬) ও সোমা বাস্কে (২৫)। মঙ্গলবার (১ সেপ্টম্বর) রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে   সিমলাপালের কুশতোড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতেও নিজেদের মাটির বাড়িতে ঘুমিয়ে ছিলেন পালকু ও তাঁর স্ত্রী সোমা। বাইরে তখন চলছিল প্রবল বৃষ্টি। রাতের কোনও এক সময়ে আচমকাই বাড়ির একটি দেওয়াল বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘুমন্ত অবস্থাতেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন দম্পতি। দেওয়াল ভেঙে পড়ার শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। খবর দেওয়া হয় সিমলাপাল থানায়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দু’জনকে উদ্ধার করে সিমলাপাল ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা পরীক্ষা করে তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কয়েক দিন আগেই পশ্চিম মেদিনীপুরের ঝালদায় গভীর রাতে একটি ভগ্নপ্রায় মাটির বাড়ি ভেঙে পড়ে। সেই ঘটনায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয় এক বৃদ্ধ এবং তাঁর ৪৯ বছরের অবিবাহিত মেয়ে দুর্গা প্রধানের। পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হন। 

 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি