২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পরেই ভোল পাল্টে ফেলেছে তৃণমূলের একাধিক সাংসদ। বিজেপি ক্ষমতায় আসার পরেই ২০ সাংসদ তৃণমূল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্‌স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ  দেয়। এই নিয়ে বিতর্কও কিছু কম হয়নি। আগেই ‘বিদ্রোহী’ সাংসদের বক্তব্য জানতে চেয়ে সময় দেওয়া হয়েছিল এক সপ্তাহ। সেই সময়ই এবার বাড়ালেন লোকসভার স্পিকার ওম বিড়লা।    

লোকসভার স্পিকার ওম বিড়লা ২০ সাংসদকে আরও তিন সপ্তাহ সময় দিয়েছেন। গত ২৬ অগস্ট লোকসভা সচিবালয়ের তরফে ওই ২০ সাংসদকে নোটিস পাঠানো হয়েছিল। প্রাথমিক ভাবে তাঁদের এক সপ্তাহের মধ্যে বক্তব্য জানাতে বলা হয়। সেই সময়সীমা শেষ হওয়ার পর সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ ওই সাংসদরা আরও ২১ দিন সময় চেয়ে আবেদন করেন। তাঁদের সেই আর্জি মেনে নেওয়া হয়েছে।  আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের জবাব দেওয়ার কথা জানানো হয়েছে।  মথুরাপুরের সাংসদ বাপি হালদার বলেন, ‘আমরা আবেদন করেছিলাম ২১ দিন সময় চেয়ে। লোকসভার সচিবালয় তা গ্রহণ করেছে।’

আরও  পড়ুন: বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

এই ২০ সাংসদের বিরুদ্ধে লোকসভায় তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারের কাছে সাংসদ পদ খারিজের আবেদন করেছিলেন। তাঁর অভিযোগ, তৃণমূলের প্রতীকে নির্বাচিত হওয়ার পর ওই সাংসদরা দল ছেড়ে এনসিপিআইয়ে যোগ দিয়েছেন। অথচ লোকসভার নথিতে এখনও তাঁদের তৃণমূল সাংসদ হিসাবেই দেখানো হচ্ছে।  বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে। গত ২৫ অগস্ট প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ ২০ সাংসদের বক্তব্য জানতে চেয়েছে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা। 

 

ট্রাফিক গার্ডদের হয়ে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়, ডানকুনিতে বড় চক্রের হদিশ, গ্রেফতার ১

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

মিরাক্কেল! নেপালে বিধ্বংসী বন্যার এক সপ্তাহ পর জীবিত অবস্থায় উদ্ধার ৯১ বছরের বৃদ্ধা

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?

২১ দিন পর ছেলের উচ্চমাধ্যমিকের পরীক্ষা, তাঁর আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির ঘর

‘আপাতত কোনও বড় পদক্ষেপ নয়’, শ্রীলেখা মিত্রকে আপাতত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?