ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ফড়নবিশ-শিন্ডেকে ছাপিয়ে গেলেন মহারাষ্ট্রের ‘সিংহম’ আমলা তুকারাম

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বেআইনি কারবারিদের কাছে ‘মূর্তিমান আতঙ্ক’ তিনি। আবার সাধারণ মানুষের চোখে ‘হিরো’। দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এবং একের পর এক কড়া পদক্ষেপ করে ইতিমধ্যেই দেশবাসীর নজর কেড়েছেন মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) কমিশনার তুকারাম মুন্ডে। দিন দিন সমাজমাধ্যমে জনপ্রিয়তা বেড়ে চলেছে। ভুল বললাম। ‘সিংহম’ আমলার জনপ্রিয়তার কাছে হেরে ভূত হয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। রাজ্য প্রশাসনের দুই শীর্ষ নেতার থেকে ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় অনেকটাই এগিয়ে গিয়েছেন ২০০৫ ব্যাচের আইএএস।

সদ্য সমাপ্ত অগস্ট মাসের যে ডাটা প্রকাশ্যে আসছে তাতে দেখা যাচ্ছে ইনস্টাগ্রামে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) কমিশনার তুকারাম মুন্ডের অনুসারীর সংখ্যা একলাফে বেড়ে হয়েছে ৩৪ লক্ষ ১৫ হাজারের বেশি। শুধু তাই নয়, সমাজমাধ্যমে তাঁকে নিয়ে চর্চাও অনেকটা বেশি। এনগেজমেন্ট রেট ২০ দশমিক ৩৪ শতাংশ। অর্থা‍ৎ কোনও বিষয়ে সিংহম আইএএস অফিসার ইনস্টাগ্রামে কোনও পোস্ট করলে তাতে রিঅ্যাকশন, শেয়ার ও রিপোস্ট হয় ২০ শতাংশের বেশি। অন্যদিকে ইনস্টায়  মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের অনুসারীর সংখ্যা ২৯.০২ লাখ। শোচনীয় দশা এনগেজমেন্ট রেটের। মাত্র ০.৫০ শতাংশ। উপমুখ্যমন্ত্রী তথা শিবসেনা সুপ্রিমো একনাথ শিন্ডে ০.২৪  শতাংশ।’

চলতি বছরের ২৫ মে মহারাষ্ট্রের এফডিএ কমিশনার হিসাবে দায়িত্ব  গ্রহণ করেন ২০০০৫ ব্যাচের আইএএস আধিকারিক তুকারাম মুন্ডে। আর দায়িত্ব গ্রহণের পরেই পুরোপুরি অ্যাকশন মুডে নেমে পড়েছেন। রাজ্য জুড়ে পাইকারি বিক্রেতা, উৎপাদনকারী, খুচরো বিক্রেতা এবং রেস্তরাঁগুলির বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে নেতৃত্ব দিয়ে চলেছেন। কড়া মেজাজ এবং শৃঙ্খলাপরায়ণতার জন্য এমনিতেই মহারাষ্ট্রের প্রশাসনিক মহলে ‘সিংহম’ নামে পরিচিতি রয়েছে তাঁর। আর গত কয়েকমাস ধরে বড় বড় রেস্তোরাঁ, আইসক্রিম কারখানা, বেকারি, সরকারি –বেসরকারি সংস্থার ক্যান্টিনে হানা দিয়ে ‘ত্রাহি-ত্রাহি’ রব ফেলে দিয়েছেন অসাধু ব্যবসায়ীদের মধ্যে। বম্বে হাইকোর্টের বিচারপতিরা তুকারাম মুন্ডের ‘অতিসক্রিয়তা’ নিয়ে প্রশ্ন তুললেও, সাধারণ মানুষ দু’হাত তুলে সমর্থন জানিয়েছেন ভয়ডরহীন আমলাকে।

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ

শিক্ষক দিবসের দিনে জঙ্গল থেকে উদ্ধার বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি

ফরাক্কার ধসের ৪৮ ঘণ্টা পরও ব্যাহত রেল পরিষেবা, চরম ভোগান্তিতে যাত্রীরা

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ এখনও প্রায় ৫,০৮৩ জন 

নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, জীবিতদের সন্ধানে এখনও চলছে তল্লাশি

নেপালে হড়পাবানে ধ্বংসস্তূপের নীচ থেকে ৫ বছরের শিশুসহ উদ্ধার আরও ৩ ভারতীয়

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ফড়নবিশ-শিন্ডেকে ছাপিয়ে গেলেন মহারাষ্ট্রের ‘সিংহম’ আমলা তুকারাম

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে