মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আনন্দের ‘দহি হান্ডি’ উৎসব পরিণত হল বিষাদে। শনিবার (৫ সেপ্টেম্বর) মুম্বইয়ের মালবানিতে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেওয়াল। আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারাল সাত বছরের এক শিশু। ওই ঘটনায় মাঝপথেই বন্ধ হয়ে যায় উ‍ৎসব।

গতকাল শুক্রবার এবং আজ শনিবার মহারাষ্ট্র জুড়ে পালিত হচ্ছে ‘দহি হান্ডি’ উৎসব। মালবানিতে এদিন উৎসবে হাজির ছিলেন কয়েকশো মানুষ। অন্যান্যদের সঙ্গে দাঁড়িয়েই উ‍ৎসব দেখছিল সাত বছরের রুদ্র কদম। সেই সময়ে আচমকাই একটি পাচিল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। পাচিলের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে রুদ্র। স্থানীয়রাই ধ্বংসস্তুপ সরিয়ে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের চিকি‍ৎসকরা রুদ্রকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) পুণের ওল্ড সাংভি এলাকায় দহি হান্ডি উ‍ৎসবে এক পৃথক দুর্ঘটনায় ৪৫ বছর বয়সী এক মহিলা প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে, ওল্ড সাংভি এলাকার ২ নম্বর গলিতে ‘বিঘ্নহর্তা দহি হান্ডি মিত্র মণ্ডল’ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালনের জন্য দহি হান্ডি উ‍ৎসবের আয়োজন করেছিল। স্বামী সালাউদ্দিন পাঠানের সঙ্গে অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন সালমা সালাউদ্দিন পাঠান (৪৫)। দম্পতির ছেলে ওই মণ্ডলের একজন সক্রিয় ‘গোবিন্দা’ হিসেবে মানব পিরামিড তৈরি ও ‘হান্ডি’ ভাঙার আয়োজনে অংশ নিয়েছিল। ‘দহি হান্ডি’ উৎসবের জন্য তৈরি একটি লোহার কাঠামো খোলার সময় সেটির একাংশ আচমকাই ভেঙে পড়ে। চাপা পড়েন সালমা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকি‍ৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি