বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বিয়ের আনন্দের মুহূর্ত মুহূর্তেই পরিণত হল ভয়াবহ মৃত্যুমিছিলে। কঙ্গোর রাজধানী কিনশাসার লিঙ্গওয়ালা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২২ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিয়েবাড়ির আনন্দের মধ্যেই নেমে এসেছে শোকের ছায়া।

জানা গিয়েছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে লিঙ্গওয়ালার একটি ভবনে বিয়ের অনুষ্ঠান চলছিল। আচমকাই সেখানে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কিন্তু ভবনটির থেকে বেরানোর রাস্তা সরু হওয়ার কারণে অনেকেই দ্রুত বাইরে বেরোতে পারেননি। একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আগুনটি সম্ভবত কনেদের বসার জায়গার কাছে লেগেছিল, পরে সেটি শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কাছে ছড়িয়ে পড়ে। 

আরও পড়ুন: লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

জানা গিয়েছে আগুন শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত জ্বলতে থাকে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, আহত এবং মৃতদের কয়েকজনকে ভবন থেকে বের করে রাস্তার পাশে রাখা হয়। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে সাহায্যের চেষ্টা করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লিঙ্গওয়ালার মেয়র নরবার্ট মুশিঙ্গা জানিয়েছেন, এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে এটি প্রাথমিক হিসাব, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কঙ্গোর উপপ্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকমিন শাবানি। তিনি ঘটনাটিকে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করেছেন। আগুনের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।  

 .

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

ক্যামাক স্ট্রিটকাণ্ডে তৃতীয়বার হুমায়ুন কবীরকে নোটিস দিল পুলিশ    

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে