ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে সমুদ্রযাত্রার মাঝেই ভয়াবহ দুর্ঘটনা। পর্যটনকেন্দ্র করনের কাছে একটি যাত্রীবাহী ফেরিতে আচমকা আগুন লেগে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ৮৭ জনের কোনও সন্ধান মেলেনি বলে জানিয়েছে ফিলিপাইন কোস্ট গার্ড। নিখোঁজদের উদ্ধারে জোরকদমে তল্লাশি চলছে। বুধবার সন্ধায় উপকূল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে এম/ভি জুন অ্যাস্টার ফেরিটিতে আগুন লাগে। ম্যানিলা থেকে করনের উদ্দেশে রওনা দিয়েছিল জাহাজটি। সেই সময় ফেরিতে ছিলেন মোট ১৩৪ জন। ১১৭ জন যাত্রী এবং ১৭ জন ক্রু সদস্য।

আগুন লাগার পর দ্রুত উদ্ধারকাজ শুরু করে কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার ফিলিপাইন কোস্ট গার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব জানান, এখনও পর্যন্ত পাঁচজনের দেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৪২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে ৩৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য রয়েছেন। তবে নিখোঁজ ৮৭ জনের বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন তাঁরা। ক্যাপ্টেন কায়াবিয়াব জানিয়েছেন, উদ্ধার হওয়া যাত্রী ও ক্রুদের কেউই আপাতত কথা বলার মতো অবস্থায় নেই। ফলে আগুন লাগার সময় ফেরির ভিতরে ঠিক কী ঘটেছিল, কিংবা যাত্রীরা কোন অংশে ছিলেন সেই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একইসঙ্গে আগুনের সূত্রপাত কীভাবে হল, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। ফেরিটিতে আগুন ছড়িয়ে পড়ার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। নিখোঁজদের সন্ধানে সমুদ্রজুড়ে চলছে উদ্ধার অভিযান।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি