বিদ্যুৎ বিল মেটানোর নামে প্রতারণা, ৯৯ হাজার টাকা খোয়ালেন রানাঘাটের বিজেপি নেতা

বিদ্যুতের বিল মেটানোর নামে প্রতারণা! ৯৯ হাজার টাকা খুইয়ে সর্বস্বান্ত বিজেপি রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ বিশ্বাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদ্যুতের বিল মেটানোর নামে প্রতারণা! ৯৯ হাজার টাকা খুইয়ে সর্বস্বান্ত বিজেপি রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ বিশ্বাস। কীভাবে প্রতারণার জালে জড়ালেন তিনি? বিজেপি নেতার অভিযোগ, দিন দুয়েক আগে তাঁর কাছে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। সেখানে ফোনকর্তা নিজেকে বিদ্যুৎ দফতরের প্রতিনিধি হিসেবে পরিচয় দেন এবং দাবি করেন, শ্যামাপ্রসাদবাবুর বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এরপরেই তাঁর ফোনে একটি ম্যাসেজ আসে। যেখানে তাঁকে ব্যাঙ্কিং অ্যাপ চালু করতে বলা হয়। এর কিছুক্ষণ পরেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে মোট ৯৯,৪০০ টাকা গায়েব হয়ে যায়।

শ্যামাপ্রসাদবাবুর আরও অভিযোগ, তিনি প্রতি মাসে নিয়মিতভাবে ‘PhonePe’-এর মাধ্যমে বিদ্যুৎ বিল জমা দেন, বিষয়টি জানালেও ওই বিদ্যুৎ দফতরের প্রতিনিধি হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তি তা মানতে রাজি হননি। বিদ্যুৎ বিল বকেয়া থাকার অজুহাতে একটি ম্যাসেজ পাঠানোর পরপরই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯৯ হাজার টাকা উধাও হয়ে যায়। শুধু তাই নয়, পরবর্তীতে প্রতারকরা তাঁর ক্রেডিট কার্ড থেকেও প্রায় ১ লাখ ২০ হাজার টাকা হাতানোর চেষ্টা করেছিল অভিযোগ শ্যামাপ্রসাদ বাবুর। তবে বিষয়টি টের পেয়ে তিনি দ্রুত কার্ডটি লক করে দেওয়ায় সেই যাত্রায় রক্ষা পান।

এই ঘটনার পরপরই তিনি বিদ্যুৎ দফতর, সংশ্লিষ্ট ব্যাঙ্ক এবং তাহেরপুর থানার সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এমনকি কল্যাণী সাইবার ক্রাইম এবং স্থানীয় ওসি-র সঙ্গেও কথা বলেছেন। তবে এখনও খোয়া যাওয়া টাকার কোনও সুরাহা হয়নি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর কথায়, ‘বর্তমানেও আমার মোবাইল হ্যাকড হয়ে রয়েছে এবং হ্যাকাররা একটি অ্যাপের মাধ্যমে ফোনের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে। আমরা রাজনীতি করি, সাধারণ মানুষকে সবসময় সচেতন করি। কিন্তু প্রতারকদের আধুনিক ও চতুর কৌশল এমন জায়গায় পৌঁছেছে যে আমিও ঠকে গেলাম। সাধারণ মানুষ বিশেষ করে বয়স্করা যে ভাবে গ্যাস সাবসিডি, ইনসিওরেন্স বা বিভিন্ন ভাতার প্রলোভনে পড়ে প্রতারিত হচ্ছেন, তাতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন।’ প্রশাসনের ওপর আস্থা রেখে তিনি অবিলম্বে এই ঘটনার সঠিক তদন্ত এবং খোয়া যাওয়া অর্থ পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সকলকে এই ধরনের সন্দেহজনক ফোন ও মেসেজ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের