বিজেপি নেতার বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে রেকি! গ্রেফতার যুবক, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি নেতার বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি ও রেকি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল নোয়াপাড়া থানার পুলিশ। ধৃতের নাম আকাশ চৌধুরী ওরফে গোলু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও ওই বিজেপি নেতার বাড়ির আশপাশে আগ্নেয়াস্ত্র নিয়ে আকাশকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনায় নোয়াপাড়া থানার পুলিশ তাকে গ্রেফতারও করেছিল বলে জানা যায়। এরপর ফের একই ধরনের ঘটনার অভিযোগ সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে গারুলিয়া এলাকায়।

অভিযোগ, সম্প্রতি বিজেপি নেতার বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে রেকি করছিল আকাশ চৌধুরী ওরফে গোলু। ঘটনার পর তাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের মূল লক্ষ্য, যে আগ্নেয়াস্ত্রটি নিয়ে ওই যুবক ঘোরাফেরা করছিল সেটি কোথায় রয়েছে তা খুঁজে বের করা। পাশাপাশি, সিসিটিভি ফুটেজে আকাশের সঙ্গে আরও দু’জন ব্যক্তিকে দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ওই দুই ব্যক্তির পরিচয় এবং তাদের বর্তমান অবস্থান জানার চেষ্টা চলছে।

আরও পডুন: ব্যান্ডেলে ট্রাফিক ব্লক, কাজ হবে মেরামতির, রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন

গোটা ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ। আগ্নেয়াস্ত্রটি উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের সন্ধানেই এখন তদন্তকারীদের নজর। এইভাবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করায় এলাকাবাসীর মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কিত ওই বিজেপি নেতাও। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ধৃতকে আগামিকাল শনিবার আদালতে পেশ করা হবে।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ