বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার ফুটবলের শ্রী ফেরাতে এবার ময়দানে নামলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। একাধিক দক্ষ নির্বাচক ও ফুটবলারদের নিয়ে ঢেলে সাজাচ্ছেন ‘বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি’। সেই অ্যাকাডেমি চালুর লক্ষ্যে দমদম এলাকায় প্রস্তাবিত মাঠও পরিদর্শন করেছেন মিঠুন। তবে এবার খাতায় কলমে নয়, মাঠে নেমে পুরোদস্তুর কাজ করার কথা জানালেন তিনি।

পশ্চিমবঙ্গের জেলায় জেলায় খুঁজে প্রায় ৬০ জন প্রতিভাবান ফুটবলারকে অ্যাকাডেমিতে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। আজ, সোমবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, ‘আমি সারাজীবন ফুটবল নিয়ে ভেবেছি। ক্রিকেট বুঝি না। বাংলার ফুটবলে আবার জোশ ফিরিয়ে আনতে চাই। ১৫ বছর মাঠ পাইনি। বিগত সরকার আটকে রেখেছিল। এবার রাজ্য সরকার খেলার জন্য মাঠ দেবে। সেই সুযোগ কাজে লাগিয়ে অ্যাকাডেমিটা গড়ে তুলতে চাই। জেলায় জেলায় ঘুরে প্রতিভা খুঁজবে অ্যাকাডেমির দল। পাহাড়ি এলাকাতেও নজর থাকবে। এখন বাংলা থেকে সেভাবে ফুটবলার উঠে আসছে না। মোহনবাগান, ইস্টবেঙ্গলেও হাতে গোনা কয়েকজন বাঙালি ফুটবলার খেলছেন। আমাদের লক্ষ্য বাংলার প্রতিভা খুঁজে বার করা।’

আরও পডুন: বিদ্যুূতের জাল বিল দেখিয়ে বৃদ্ধের প্রায় ১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার যুবক

তবে বাংলার ফুটবল ও বেঙ্গল অ্যাকাডেমি গড়তে প্রয়োজন প্রচুর অর্থের। তার জন্য রাজ্য বা কেন্দ্র সরকারের কাছে দরবার করবেন তিনি , এমনটাই এদিন জানিয়েছেন মিঠুন চক্রবর্তী। তিনি আরও বলেন, ‘সকলের সহযোগিতা চাইব। এআইএফএফ, আইএফএ এবং রাজ্য সরকারকেও এগিয়ে আসতে হবে। আমাদের অ্যাকাডেমিতে কোনও সুপারিশ চলবে না। যোগ্যতার ভিত্তিতেই ফুটবলাররা সুযোগ পাবে।’ বাংলার ফুটবলের মান উন্নয়নে মিঠুনের পাশে এসে দাঁড়িয়েছেন প্রাক্তন ফুটবলার কম্পটন দত্ত, মিহির ঘোষ সহ আরও অনেকে।

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

মাংসের স্বাদকেও হার মানাবে! দুপুরের মেনুতে বানান সয়াবিনের কিমা কারি

বাবা সইফের সঙ্গে গণেশ মূর্তি তৈরি করল ছোট ছেলে, ছবি শেয়ার করে চমকে দিলেন করিনা

গণপতি বাপ্পার জন্য বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু সুজির মাওয়া মোদক

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই