ছুটি কম? পকেটেও টান! কলকাতা থেকে কম খরচে ঘুরে আসুন এই ৪ পাহাড়ি ঠিকানায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাতে ছুটি মাত্র দু’দিন, পকেটেও টান? তাই বলে ঘোরাঘুরি বন্ধ রাখার কোনও কারণ নেই। কলকাতা থেকে সপ্তাহান্তের ছুটিতে কম খরচে ঘুরে আসার মতো বেশ কিছু পাহাড়ি ও শান্ত গন্তব্য রয়েছে। রাতের বাস বা ট্রেনে রওনা দিয়ে পরের দিন পৌঁছে দু’দিনের মধ্যেই সেরে ফেলতে পারেন ছোট্ট অথচ সুন্দর একটি ট্রিপ। রইল এমনই চারটি জায়গার খোঁজ, যেখানে কম সময়ে, সীমিত বাজেটে উপভোগ করা যাবে পাহাড়, প্রকৃতি আর অ্যাডভেঞ্চার।

ঋষিকেশ, উত্তরাখণ্ড
অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য ঋষিকেশ হতে পারে দারুণ পছন্দ। গঙ্গার ধারে সময় কাটানো, রিভার রাফটিং, ত্রিবেণী ঘাটের গঙ্গা আরতি কিংবা নদীর ধারের ক্যাফেতে আড্ডা দু’দিনেই অনেক কিছু করা সম্ভব।

আনুমানিক খরচ: ৪,৫০০–৬,০০০ টাকা।

কলকাতা থেকে দিল্লি ট্রেনে গিয়ে সেখান থেকে রাতের বাসে ঋষিকেশ যেতে পারেন। সময় বাঁচাতে কলকাতা-দিল্লি বিমানও নেওয়া যায়।

ল্যান্সডাউন, উত্তরাখণ্ড
ভিড় এড়িয়ে পাহাড়ের শান্ত পরিবেশে দু’দিন কাটাতে চাইলে ল্যান্সডাউন আদর্শ। ঘন পাইন-ওক বন, ঠান্ডা হাওয়া এবং পাহাড়ি রাস্তা মন ভালো করে দেবে। ভুল্লা লেক ও টিপ-ইন-টপ ঘুরে দেখতে পারেন।
আনুমানিক খরচ: ৪,০০০–৫,৫০০ টাকা।
কলকাতা থেকে দিল্লি ট্রেনে, এরপর কোটদ্বারগামী ট্রেন বা বাস। কোটদ্বার থেকে গাড়িতে ল্যান্সডাউন।

আরও পড়ুনঃ পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

 কাসৌলি, হিমাচল প্রদেশ
শান্ত পাহাড়ি পরিবেশ, সবুজ বন আর মনোরম আবহাওয়া অল্প সময়ের ট্রিপের জন্য কাসৌলি বেশ উপযুক্ত। গিলবার্ট ট্রেইলে হাঁটা, হেরিটেজ মার্কেট ঘোরা এবং সানসেট পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখা যেতে পারে।
আনুমানিক খরচ: ৪,৫০০–৬,০০০ টাকা।
 কলকাতা থেকে দিল্লি ট্রেনে/বিমানে গিয়ে চণ্ডীগড় বা কালকাগামী ট্রেন ধরে সেখান থেকে গাড়িতে কাসৌলি।

 ম্যাকলয়েডগঞ্জ, হিমাচল প্রদেশ
তিব্বতি সংস্কৃতি, পাহাড়ি ক্যাফে, মোমো আর জলপ্রপাত দু’দিনের জন্য ম্যাকলিওডগঞ্জ জমজমাট গন্তব্য। ভাগসু জলপ্রপাত ও দালাই লামা মন্দির ঘুরে দেখতে পারেন।
আনুমানিক খরচ: জনপ্রতি ৪,৫০০–৬,৫০০ টাকা।
কলকাতা থেকে দিল্লি ট্রেনে গিয়ে দিল্লি থেকে রাতের ভলভো/সরকারি বাসে সরাসরি ম্যাকলয়েডগঞ্জ।

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যু মামলায় আদিত্য ঠাকরেকে ৫০০ কোটির আইনি নোটিস

জামাইয়ের প্রেমে হাবুডুবু পাঁচ সন্তানের মা, তারপর যা ঘটল…

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

প্রধানমন্ত্রীর মোদির সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উৎসবের মরশুমে কম বাজেটে চার চাকা কিনতে চান? রইল সুলুকসন্ধান

দেবীর কলস কোলে নিলে ঘোচে বন্ধ্যাত্ব! কোন বাড়ির পুজোয় এমন অলৌকিকত্ব?

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী