আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: মিড ডে মিলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল ইসকনকে। এই বিষয়ে বিকাশ ভবন থেকে জেলায় জেলায় পৌঁছে গিয়েছে নির্দেশ। আগের মতোই মিড ডে মিলের দায়িত্ব এবার রাজ্য সরকার নিজেই নিল বলে সূত্রের খবর। রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার আসতেই স্কুলে স্কুলে মিড ডে মিলে পুষ্টিযুক্ত খাবার দিতে দায়িত্ব দেওয়া হয় ইসকনকে। প্রথমে কলকাতায় পরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মিড ডে মিলের দায়িত্ব পায় ইসকনের ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’। সূত্রের খবর, এবার সেই মিড ডে মিল দেওয়ার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইসকনকে।

গত ২১ আগস্ট ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-কে হাওড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের স্কুলে স্কুলে মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব দিয়েছিল রাজ্য সরকার। বিকাশ ভবন সূত্রে খবর, এ বার সেই অনুমোদন বাতিল করল রাজ্য সরকার। ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলার মিড-ডে মিল বা পিএম পোষণের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে এই নির্দেশ লিখিত ভাবে পাঠানো হয়েছে। রাজ্য সরকারই আগের মতো ওই স্কুলে মিড ডে মিল দেবে। কলকাতার ক্ষেত্রে আপাতত দায়িত্ব থাকছে ‘অন্নামৃত ফাউন্ডেশন’-র হাতে। গত ১১ সেপ্টেম্বর বিকাশ দফতরের তরফ থেকে এক নির্দেশিকায় বলা হয়েছে যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশক্রমে ‘অক্ষয়পাত্র ফাউন্ডেশন’-কে দেওয়া অনুমোদন প্রত্যাহার করা হল। সূত্রের খবর, কলকাতার মতো জেলাতেও মিড ডে মিলের দায়িত্ব পাবে ‘অন্নামৃত ফাউন্ডেশন’। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতেও আগের মতো নিরামিষ খাবার দেওয়া হবে পড়ুয়াদের। শুধু ডিম দেবে রাজ্য সরকার।

আরও পডুন: পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

যদিও রাজ্য সরকার বা বিকাশ ভবনের তরফে কোনও বিজ্ঞপ্তি এই বিষয়ে প্রকাশ্যে আনা হয়নি। সবটাই হয়েছে দফতর মারফত এমনটাই সূত্রের খবর।

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ