আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছিলেন বেলুন বিক্রেতা, হলেন মডেল! রাতারাতি ঘুরল ভাগ্যের চাকা

নিজস্ব প্রতিনিধিঃ পাকিস্তানের সেই সুপুরুষ চা-ওয়ালাকে মনে আছে? যার একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাতারাতি তাঁর প্রেমে পড়েছিলেন গোটা বিশ্বের কয়েক হাজার নারী। ওই একটা ছবিই তাঁর ভাগ্যের ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। চা-ওয়ালা থেকে ওই যুবক হয়েছিল একজন সুপার মডেল। গল্পকথা মনে হলেও এই পুরো ঘটনাটি বাস্তবে ঘটেছিল বছর দুয়েক আগে পাকিস্তানে। এবার তেমনই একটি ঘটনা ঘটেছে আমাদের দেশে। দক্ষিণের রাজ্য কেরলের বাসিন্দা কিসবু পেশায় একজন বেলুন বিক্রেতা। মন্দিরের সামনে দাঁড়িয়ে বেলুন বিক্রি করেই দিন গুজরান এই কিশোরী। সম্প্রতি তারই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি তোলা প্রখ্যাত ফতগ্রাফার অর্জুন কৃষ্ণাণের। তিনি সম্প্রতি বেলুন বিক্রি করা কিসবুর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর তার সেই ছবি দেখেই রাতারাতি ইন্টারনেট সেনসেশনে পরিণত হন কিসবু। এরপরেই কিসবুর কাছে আসে মডেলিংয়ের সুযোগ। আর তাতেই ঘুরেছে ভাগ্যের চাকা। মন্দিরের বাইরে বেলুন বিক্রি করা কিসবু রাতারাতি মডেলে পরিণত হয়েছেন।

ফটোগ্রাফার অর্জুন কৃষ্ণাণ জানিয়েছেন, গত ১৭ জানুয়ারি যখন তাঁর গাড়ি ট্রাফিকে আটকে ছিল তখনই তিনি দেখেন তাঁর গাড়ির থেকে কিছুটা দূরে একটি ১৫-১৬ বছরের মেয়ে বেলুন বেক্রি করছে। তিনি সঙ্গে সঙ্গে ক্যামেরা বের করে তার ছবি তোলেন। এরপরে কিসবুর ছবি তিনি ইন্সটাগ্রামে পোস্ট করেন ‘বেলুনওয়ালি’ ট্যাগলাইন দিয়ে। তাঁর তোলা সেই ছবিই সোশ্যাল মিডিয়ায়  ব্যাপক ভাইরাল হয়। সেই ছবির জনপ্রিয়তার কথা মাথায় রেখে তিনি কিসবু ও  তাঁর মায়ের সঙ্গে কথা বলেন এবং কিসবুর আরও কিছু ছবি তোলেন। সেই ছবিও রাতারাতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। 

কিসবুর ফটোশুটের মেকআপ করেছেন বিখ্যাত মেক আপ আর্টিস্ট রেমিয়া প্রজুল। তাঁর হাতের ছোঁয়াতেই কিসবু এবং সাধারণ কিশোরী থেকে মহীয়সী নারীতে পরিণত হয়েছেন। তবে এই কাজতা খুব সহজ ছিল না। রেমিয়া জানিয়েছেন ভোর ৪টে থেকে কিসবুর মেকআপ শুরু হয়েছিল। ধাপে ধাপে এগোতে এগোতে তার মেকআপ শেষ হতে দুপুর হয়ে যায়।  

Published by:

Share Link:

More Releted News:

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

হঠাৎই অসুস্থ বাসচালক, পাঁচ খুদের বুদ্ধিতে মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা

মেট্রোয় সিট নিয়ে বচসা, চটে গিয়ে বাবার বয়সী যাত্রীকে কষিয়ে চড় মারলেন তরুণী

উঠেছিল চরবৃত্তির অভিযোগও, ২৪ বছরে ১৯৭ দেশ ঘুরে স্বপ্নপূরণ বিহারের যুবকের

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ