শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জ্যোতিষশাস্ত্রে সাহস, বীরত্ব, পরাক্রম এবং ভূমির কারক গ্রহ হিসেবে গণ্য করা হয় মঙ্গল বা ভূমিপুত্রকে। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ সেনাপতি গ্রহ মঙ্গল তার অবস্থান পরিবর্তন করে প্রবেশ করতে চলেছে শনি-শাসিত পুষ্য নক্ষত্রে। আগামী ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত প্রায় ২৩ দিন মঙ্গল এই নক্ষত্রেই অবস্থান করবে। সনাতন জ্যোতিষশাস্ত্রে পুষ্য নক্ষত্রকে ‘নক্ষত্ররাজ’ বা সমস্ত নক্ষত্রের রাজা বলে অভিহিত করা হয়। এই পুণ্য নক্ষত্র পরিবর্তনের ফলে মূলত ৪টি রাশির জাতক-জাতিকাদের জীবনের সব বিপদ-বিপত্তি চুরমার হয়ে সুখের সময় শুরু হতে চলেছে।

যে ৪ রাশির জাতকদের  ভাগ্যবদল হবে

মেষ রাশি

মঙ্গলের এই নক্ষত্র পরিবর্তন মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে।এই সময়ে আপনারা অপ্রত্যাশিত সূত্র থেকে আর্থিক লাভ পেতে  পারেন। পরিবারে কোনও শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজনের যোগ তৈরি হচ্ছে।

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের সাহস, শক্তি ও মনোবল বহুগুণ বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের কোনও জটিল সমস্যা বা আইনি বিবাদ থেকে মুক্তি মিলতে পারে। আপনার ব্যাংক সঞ্চয় বৃদ্ধি পাবে এবং নতুন বাড়ি, জমি বা যানবাহন কেনার স্বপ্ন সফল হতে পারে।

কন্যা রাশি

পুষ্য নক্ষত্রে মঙ্গলের আগমন কন্যা রাশির জীবনে সুখ ও সৌভাগ্যের দরজা খুলে দেবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো এবার অলৌকিক উপায়ে সম্পন্ন হয়ে যাবে। আয়ের নতুন ও একাধিক উৎস তৈরি হওয়ায় আর্থিক দিক মজবুত হবে।

ধনু রাশি

এই নক্ষত্র পরিবর্তনের ফলে ধনু রাশির জাতকদের সামাজিক মান-সম্মান ও প্রতিপত্তি বিপুল বৃদ্ধি পাবে। জীবনের কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে নেওয়া আপনার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হবে। অতীতে করা কোনও বিনিয়োগ থেকে এই সময়ে মোটা অঙ্কের রিটার্ন বা লাভ পেতে পারেন।

মঙ্গলের এই পুষ্য নক্ষত্রে গোচরকালে শুভ ফল আরও বাড়িয়ে তুলতে এবং যেকোনও গ্রহগত বাধা কাটাতে জাতক-জাতিকারা এই দিনগুলিতে নিয়মিত হনুমান চালিশা পাঠ করতে পারেন। এতে অমঙ্গল দূর হয় এবং জীবনে সমৃদ্ধি আসে।

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল