শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিপাকে পড়ল Nestlé ইন্ডিয়া লিমিটেড। এবার শিশুদের খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের খাদ্য সুরক্ষা ও মান নির্ধারণ কর্তৃপক্ষ তথা FSSAI। ওই বহুজাতিক সংস্থার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্রের অধীনস্থ খাদ্য সুরক্ষা দফতর।

শিশুদের পুষ্টির সঙ্গে যুক্ত তিনটি পণ্যের ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। সেই খাদ্যপণ্যগুলিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে বারবার Nestlé ইন্ডিয়া লিমিটেড-কে সতর্ক করেছিল FSSAI। তারপরেও কথা না শোনার অভিযোগ রয়েছে Nestlé ইন্ডিয়া লিমিটেডের বিরুদ্ধে। তারপরেই ওই সংস্থার বিরুদ্ধে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের খাদ্য সুরক্ষা সংক্রান্ত দফতর। মূলত Nestlé ইন্ডিয়া লিমিটেডের NAN Excella Pro Stage 1, Lactogen Pro 1 নিয়ে অভিযোগ ছিল FSSAI-এর। বারবার বলার পরেও অভিযোগ Nestlé ইন্ডিয়া লিমিটেডের তরফে শিশুপুষ্টি সংক্রান্ত এই প্রোডাক্টগুলির মান উন্নয়নে কোনও পদক্ষেপ করা হয়নি। তাই ওই বহুজাতিক সংস্থার বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছে খাদ্য সুরক্ষা সংস্থাটি।

আরও পডুন: খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) তাদের কার্যক্রমের অংশ হিসেবে ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে উপলব্ধ পণ্য ও প্রচারমূলক বিষয়বস্তু পরীক্ষা করে দেখেছে। কর্তৃপক্ষ পণ্যগুলির সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রচারমূলক দাবির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং একটি ‘ফলো-আপ ফর্মুলা’র নমুনায় পুষ্টিগত উপাদানের গঠন সংক্রান্ত ত্রুটিও শনাক্ত করেছে। এর অর্থ এই নয় যে, Nestlé-র পণ্য নিষিদ্ধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বর্ণিত FSSAI-এর এই পদক্ষেপটি মূলত নিয়ম না মানার অভিযোগ সংক্রান্ত আইনি কার্যক্রমের বিষয়।

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ