করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গলমহলে আজ রবিবার (২০ সেপ্টেম্বর) উৎসবের আবহ। করম পুজো ঘিরে আজ সাজসাজ রব। করম পুজো উপলক্ষে পুরুলিয়ার কড়াডি মাঠে বসছে বিশাল সামাজিক-সাংস্কৃতিক সমাবেশ। অনুষ্ঠানে যোগ দিতে রবিবার পুরুলিয়ায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে জেলা প্রশাসনের তরফেও একাধিক কর্মসূচির প্রস্তুতি রয়েছে।

প্রশাসন সূত্রে খবর, পুরুলিয়া সার্কিট হাউসে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু। জেলার উন্নয়নমূলক কাজ, সরকারি প্রকল্পের অগ্রগতি, পরিকাঠামো এবং সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছনোর বিষয়গুলি নিয়ে সেখানে আলোচনা হতে পারে। এরপর রবীন্দ্র ভবনে একটি প্রকাশ্য কর্মসূচিতেও তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে সরকারি প্রকল্পের সুবিধাভোগী এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে। তবে রবিবারের সফরের মূল আকর্ষণ কড়াডির করম পরবতিয়া মহাজড়ুআহি। আদিবাসী কুড়মি সমাজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান বিপুল সংখ্যক মানুষের সমাগমের প্রস্তুতি চলছে। ঝাড়খণ্ড, ওড়িশা-সহ পার্শ্ববর্তী এলাকার বহু মানুষও অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: টেস্টের চাপে রাতে আসত না ঘুম! জানেন মায়ের হাতের কোন খাবার ছিল রোহিতের ভরসা?

করম পরব রাঢ় বাংলা এবং ছোটনাগপুর অঞ্চলের কুড়মি সমাজের কাছে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। সেই ঐতিহ্যকে সামনে রেখেই এ বার বড় আকারে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে অনুষ্ঠানের পরিধিও আরও বাড়ানো হয়েছে। উল্লেখ্য, কুড়মি সমাজের তফসিলি উপজাতি বা এসটি তালিকাভুক্তির দাবি ঘিরে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলে আসছে। গত কয়েক বছর ২০ সেপ্টেম্বরকে কেন্দ্র করে রেল ও সড়ক অবরোধের কর্মসূচিও দেখা গিয়েছিল। এ বার সেই একই দিনে অবরোধের বদলে করম পরবের মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।

ভাতের সঙ্গে অন্যকিছু ট্রাই করতে চান? সর্ষে দিয়ে বানান আনারসি ইলিশ

কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্যালিফ স্ট্রিটে অভিযান পুলিশের, তালা ঝুলল পশুর হাটে

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

হাওড়াগামী ট্রেনে ঘুরে বেড়াচ্ছে ইয়া বড় বিষধর সাপ, এল কোথা থেকে? আতঙ্কে যাত্রীরা

মহিলাদের টি-টোয়েন্টিতে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

এনকাউন্টারে নিহত অমৃতসরে পুলিশকর্তাকে খুনে অভিযুক্ত, নেপথ্যে পাক যোগ

‘আদালতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকি জীবন কাটবে,’ কড়া আক্রমণ দিলীপের

টেস্টের চাপে রাতে আসত না ঘুম! জানেন মায়ের হাতের কোন খাবার ছিল রোহিতের ভরসা?

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা