শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

আবারও পিছল প্রভাসের ছবি 'ফৌজি' মুক্তির দিনক্ষণ। এককভাবেই মুক্তি পাচ্ছে শ্রদ্ধা কাপুরের 'ইথা'। ছবিটি লাবণী সম্রাজ্ঞী বিঠাবাঈয়ের জীবনী অবলম্বনে তৈরি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়মুক্ত! আবারও পিছল প্রভাসের ছবি ‘ফৌজি’ মুক্তির দিনক্ষণ। এককভাবেই মুক্তি পাচ্ছে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’। ছবিটি লাবণী সম্রাজ্ঞী বিঠাবাঈয়ের জীবনী অবলম্বনে তৈরি। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। ইতিমধ্যেই ছবির টিজার ভক্তদের মনে ব্যাপক সাড়া ফেলেছে। জানা গিয়েছে, আগামী ৩ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল, আর ‘ইথা’-র মুক্তির কথা রয়েছে ৪ ডিসেম্বর। যার ফলে বক্সঅফিসে ছবি দুটির মধ্যে সংঘর্ষ লাগার আশঙ্কা করেছিলেন ভক্তরা। কিন্তু সেটি হচ্ছে না। আপাতত ‘ফৌজি’-র মুক্তি স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজনা সংস্থা মৈত্রী মুভি মেকার্সের অধিকর্তা রবি শঙ্কর।

সম্প্রতি একটি ছবির প্রচারে গিয়ে তিনি জানিয়েছেন, ‘ফৌজি’র মুক্তি কিছুটা পিছিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এটি একটি নেক্সট-লেভেল সিনেমা হতে চলেছে। ‘বাহুবলী’-র পর ভাই প্রভাসকে এতটা জমকালো রূপে আপনারা কখনও দেখেননি। তাই প্রভাসকে এই লুকে দেখার জন্যে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ভক্তদের। এর জন্য আমরা সামান্য দুঃখিত। আমরা এমনভাবে ছবিটি নির্মিত করছি যে, আপনারা এটি সারাজীবন মনে রাখবেন। এটি এতটাই বিশাল এবং দুর্দান্ত একটি সিনেমা হতে চলেছে।’ তবে কেন ছবিটির মুক্তি পিছিয়ে দেওয়া হল, তা জানাননি প্রযোজক এবং ছবি মুক্তির নতুন তারিখও ঘোষণা করেননি।

এদিকে অক্ষয় কুমার ও বিদ্যা বালানের একটি শিরোনামহীন ছবিরও ৩ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু, শোনা যাচ্ছে, সেই সিনেমাটিও স্থগিত করা হয়েছে। তাই, আপাতত ‘ইথা’ একাই ডিসেম্বর জুড়ে প্রেক্ষাগৃহে রাজত্ব করবে। ইথার টিজারে শ্রদ্ধার অভিনয় প্রশংসিত হয়েছে। তবে লক্ষ্মণ উতরেকর পরিচালিত ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল গত ২৮ অগস্টে। কিন্তু যশের ‘টক্সিক’-এর সঙ্গে সংঘর্ষ এড়ানোর জন্যে ছবিটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছিল। আপাতত ৪ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। শ্রদ্ধাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী ২’ ছবিতে, যা বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। তাই প্রায় ২ বছর পর সিনেমায় শ্রদ্ধার কামব্যাকের জন্যে অপেক্ষা করছেন ভক্তরা। শ্রদ্ধা ছাড়াও ‘ইথা’তে আরও অভিনয় করছেন ,রণদীপ হুডা এবং মহম্মদ জিশান আইয়ুব।

 

দেখুন ‘ইথা’-র টিজার

 

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

পুলিশের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে বিজেপি নেতার ভাইপো

ধামসা-মাদলের তালে রাতভর উৎসব, রামনগরে করম পরবে মাতল আদিবাসী পাড়া

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর