স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দিল্লিতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত নিয়ে ঢাকার সঙ্গে মোদি সরকারের যে ‘স্নায়ুযুদ্ধ’ শুরু হয়েছিল, তার অবসান ঘটেছে। বিদেশ সচিব আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার করার যে সিদ্ধান্ত ঢাকা নিয়েছে, তাতে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে দিল্লি। সিয়ামের নিয়োগের আনুষ্ঠানিক সম্মতিপত্র বা অ্যাগ্রিমোঁর অনুলিপি ঢাকায় বিদেশ মন্ত্রকের কাছে পৌঁছেছে।

দিল্লিতে বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন রিয়াজ মাহমুদুল্লাহ। তাঁকে দিল্লি থেকে জেনেভায় রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমান সরকার। আগামী অক্টোবর মাসে তাঁর নতুন দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। রিয়াজের জায়গায় নয়াদিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বর্তমান বিদেশ সচিব আসাদ আলম সিয়ামকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রাজাকার পরিবারের সন্তান এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ‘মানসপুত্র’ হিসেবেই পরিচিত ১৯৯৫ ব্যাচের ফরেন সার্ভিসের ক্যাডার। শেখ হাসিনা সরকারের পতনের পরেই আইএসআইয়ের বিশেষ সুপারিশে গত বছরের ১৯ জুন তাঁকে বিদেশ সচিব হিসেবে নিয়োগ করে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। ওই নিয়োগের প্রতিবাদ জানান বাংলাদেশ ফরেন সার্ভিসের একাধিক অভিজ্ঞ আধিকারিক। গত জুলাইয়ে আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হা্ইকমিশনার হিসেবে নিয়োগের প্রস্তাব পাঠানো হয় ভারতের বিদেশ মন্ত্রকের কাছে। প্রায় দুই মাসের বেশি ওই প্রস্তাব ফেলে রাখায় দিল্লির উপরে হাড়ে-হাড়ে চটে যায় তারেক রহমানের সরকার।

এমনিতেই শেখ হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে গত কয়েক মাস ধরেই দিল্লির সঙ্গে ঢাকার ঠান্ডা লড়াই চলছে। ওই ঠান্ডা লড়াই এতদূর পৌঁছেছে যে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ থাকলেও দিল্লি যাননি তারেক রহমান। এমনকি ব্রিকসের অনুষ্ঠানে দিল্লিতে নিযুক্ত রাষ্ট্রদূত রিয়াজ মাহমুদুল্লাহকে যোগ না দেওয়ার নির্দেশ পাঠানো হয়। সূত্রের খবর, ওই নির্দেশের পিছনে আসাদ আলম সিয়ামের নাম রাষ্ট্রদূত হিসেবে মঞ্জুর না করার বিষয়টি তারেকের দিল্লিতে না যাওয়ার সিদ্ধান্তের পিছনে অণুঘটক হিসেবে কাজ করছে। জেনেভা কনভেনশন অনুযায়ী, কোনও দেশে রাষ্ট্রদূত হিসেবে কাউকে পাঠাতে হলে সেই দেশের সম্মতির প্রয়োজন। সম্মতি পাওয়ার পরেই সংশ্লিষ্ট ব্যক্তির নাম সরকারিভাবে ঘোষণা করা হয়।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা