‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, খুলনা: সামান্য ‘ভাত চুরি’র অভিযোগে মেসবাড়িতে  খুলনার এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় কৃষি ব্যাঙ্কের এক কর্মীকে আটক করেছে পুলিশ। ধৃতের নাম রিফাত হোসেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী। সম্প্রতি কৃষি ব্যাঙ্কে চাকরি পেয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার হুমায়ুন কবির জানিয়েছেন,  গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে পিরোজপুরের স্বরূপকাঠি থানার একটি বাড়ি থেকে রিফাতকে আটক করা হয়েছে।

সামান্য ‘ভাত চুরি’র অভিযোগে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের খাজা খানজাহান আলী আবাসিক হলের পেছনে ইসলাম নগর রোডের একটি চারতলা ছাত্রাবাসের আবাসিক আজমুল হোসেনকে পিটিয়ে মারা হয়। প্রথমে ছাদে নিয়ে গিয়ে ২১ বছরের আজমুলকে বেধড়ক মারধর করা হয়। পরে চার তলার ছাদ থেকে ফেলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা ও মেসের বেশ কয়েকজন আবাসিক আশঙ্কাজনক অবস্থায় আজমুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকি‍ৎসকরা ২১ বছরের আজমুলকে মৃত বলে ঘোষণা করেন।

খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার হুমায়ুন কবীর জানিয়েছেন, ‘চুয়াডাঙ্গার দর্শনার বড় শলুয়া গ্রামের বাসিন্দা আজমুল হোসেন গত ১০ সেপ্টেম্বর নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। যদিও এক বছর আগেই ইসলাম নগর রোডের ছাত্রাবাসের চারতলার ডি-৮ নম্বর কক্ষ ভাড়া নেন। চারতলায় মোট আটটি কক্ষ রয়েছে। ডি-২ কক্ষে থাকেন মেসের ম্যানেজার ও গোপালগঞ্জ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মেহেদী। গতকাল শুক্রবার রাতে ভাত চুরি করে খাওয়ার অভিযোগে আজমুলকে ছাদে নিয়ে মারধর করেন মেহেদী-সহ মেসের বেশ কয়েকজন আবাসিক। বেধড়ক মারধর করার পরে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। ছাদ থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পান আশপাশের বাসিন্দারা। পরে তারা গলিতে আজমুলকে পড়ে থাকতে দেখেন। পরে মেসের অন্য ছাত্ররা তাকে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা আজমুলকে  মৃত ঘোষণা করেন। ঘটনার পরের দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) নিহত আজমুলের বাবা কুতুব উদ্দীন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে হরিণটানা থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে মেসের আবাসিক তথা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাতকে।’

 

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

পুলিশের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে বিজেপি নেতার ভাইপো

ধামসা-মাদলের তালে রাতভর উৎসব, রামনগরে করম পরবে মাতল আদিবাসী পাড়া

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর