ধামসা-মাদলের তালে রাতভর উৎসব, রামনগরে করম পরবে মাতল আদিবাসী পাড়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রকৃতি বন্দনা, ভালো ফসলের প্রার্থনা এবং ভ্রাতৃত্বের অঙ্গীকার নিয়ে শান্তিপুরের রামনগর চর পুরাতন আদিবাসী পাড়ার ঝুমুরিয়া আখড়ায় পালিত হল ঐতিহ্যবাহী করম পরব ও করম পূজা। ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে কৃষি ও প্রকৃতির মেলবন্ধনে দিনভর নানা আচার-অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে এলাকা।

উৎসবের কয়েক দিন আগে থেকেই শুরু হয় ‘জাওয়া পাতা’র রীতি। অবিবাহিত কুমারী মেয়েরা বাঁশের ডালা ও টুপায় বালি দিয়ে মটর, মুগ, বুট, জুনার ও কুত্থির মতো বিভিন্ন বীজ বপন করেন। তৈরি করা হয় ‘সাঙ্গী জাওয়া’, ‘একাঙ্গী জাওয়া’ এবং ‘বাগাল জাওয়া’। জাওয়াকে কেন্দ্র করে গান ও নাচে অংশ নেন কুমারীরা। একাদশীর সকালে গোবর ও আলপনায় সাজিয়ে তোলা হয় পূজাস্থল। গ্রামের পুরুষেরা বন থেকে করম গাছের ডাল নিয়ে এসে করম থানে প্রতিষ্ঠা করেন। দিনভর নির্জলা উপবাসের পর সন্ধ্যায় ব্রতীরা নৈবেদ্য নিয়ে পূজাস্থলে হাজির হন। লায়া বা পাহানের কাছ থেকে করম কাহিনি শোনার পর সম্পন্ন হয় মূল পূজা।

আরও পড়ুনঃনিরামিষে কি খাবেন ভাবছেন? বানিয়ে ফেলুন পনির পাতুরি, রইল রেসিপি

পূজা শেষে ধামসা-মাদলের তালে শুরু হয় করম নাচ ও গান। সারারাত ধরে চলে উৎসব। পরদিন জাওয়ার অঙ্কুরিত শস্য সমৃদ্ধির প্রতীক হিসেবে বাড়িতে ছড়িয়ে দেওয়া হয় এবং করম ডাল বিসর্জন দেওয়া হয় জলাশয়ে। শেষে কুমারী মেয়েরা পরস্পরের হাতে ‘করমডোর’ পরিয়ে ‘করমসখী’ হিসেবে বন্ধুত্ব ও সুরক্ষার বন্ধনে আবদ্ধ হন। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা লোকসংস্কৃতি ও প্রকৃতির প্রতি শ্রদ্ধার বার্তা বহন করে করম পরব।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়